ভূমিকা :১০ই মুহাররম ইসলামী ক্যালেন্ডার তথা হিজরী সনের একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিন। এই দিন ফেরআউনের হাত থেকে মূসা (আ.) নাজাত পেয়েছিলেন, যে দিনটিকে পরবর্তীকালে ইহূদীরা ছিয়ামের মাধ্যমে উদযাপন করত। রাসূল (ছা.) মদীনায় আসার পর মুসলমানদেরকে শুকরিয়া স্বরূ
ইসলামের পঞ্চম স্তম্ভ হজ্জ। সামর্থ্যবানদের জন্য জীবনে একবার হজ্জ ফরয। একজন মুমিনের সারা জীবনের স্বপ্ন থাকে হজ্জ পালনের। তবে হজ্জ কেবল মক্কা সফর কিংবা কাবা পরিদর্শন নয়; নয় কেবল এক লম্বা শারীরিক সফর, বরং এটি রূহ বা আত্মার এক পরম যাত্রা। এটি মহান রবের সা
যুক্তরাষ্ট্র-ইসরাঈল-ইরান যুদ্ধে জ্বলছে মধ্যপ্রাচ্য। রক্তাক্ত হচ্ছে জনপদ, শহর, বন্দর, সরকারী-বেসরকারী স্থাপনা। আক্রান্ত হয়েছে সঊদী আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, লেবানন প্রভৃতি মুসলিম রাষ্ট্র। এসব দেশের মার্কিন ঘাঁটি ও তেল শোধনা
সাড়ে পনের বছরের আওয়ামী দুঃশাসন এবং বিপ্লবোত্তর দেড় বছরের অন্তর্বর্তী সরকারের শাসনামলের অবসান ঘটিয়ে অনেক শঙ্কা ও ধোঁয়াশার জাল ছিন্ন করে অবশেষে ১২ ফেব্রুয়ারী-২০২৬ বৃহস্পতিবার অনুষ্ঠিত হ’ল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের রাজনৈতিক আকাশে ব্যাপক আলোচিত,
যুদ্ধ, সংঘাত, ক্ষমতাচ্যুতি, বাস্ত্তচ্যুতি, বুভুক্ষু মানবতার করুণ আর্তনাদ ও চরম অস্থিরতার মধ্যদিয়ে আরো একটি বছর অতিক্রান্ত করল বিশ্ব। পূর্বদিগন্তে উদিত হ’ল ২০২৬-এর রক্তিম সূর্য। বিশ্ববাসী আশায় বুক বেঁধেছিল নতুন বছরে একটি শান্তিময় স্থিতিশীল বিশ্বের। মু
১৯০ বছরের (১৭৫৭-১৯৪৭) দীর্ঘ ঔপনিবেশিক শাসনের পর ভারত ও পাকিস্তান নামের দু’টি স্বাধীন রাষ্ট্র অস্তিত্ব লাভ করে ১৯৪৭ সালের ১৫ আগস্ট। বৃটিশ বিরোধী আন্দোলনের তীব্রতায় বৃটিশ সরকার ভারত ত্যাগে বাধ্য হ’লে অবশেষে বৃটিশ পার্লামেন্টের সিদ্ধান্ত ও লর্ড মাউন্টব্
সূদান উত্তর-পূর্ব আফ্রিকার একট বৃহৎ মুসলিম রাষ্ট্র। আয়তন ১৮ লক্ষ ৮৬ হাযার ৬৮ বর্গকিলোমিটার। ২০১১ সালে দক্ষিণ-সূদান ভাগ হওয়ার আগ পর্যন্ত ছিল আফ্রিকার সবচেয়ে বড় রাষ্ট্র। মোট জনসংখ্যা ৪ কোটি ৬০ লাখ। এর মধ্যে ৭০% মুসলিম, ২৫% আদিবাসী এবং ৫% খৃষ্টান। ভাষা
আলোচনা-সমালোচনার মধ্যদিয়ে অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হ’ল গত ৫ই আগষ্ট। এরি মধ্যে আরো অতিক্রান্ত হয়েছে তিন মাস। ইতিমধ্যে ফেব্রুয়ারী’২৬-কে পরবর্তী জাতীয় নির্বাচনের সম্ভাব্য মাস ঘোষণা করা হয়েছে। চারিদিকে নির্বাচনী ইমেজও শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলো
একবিংশ শতাব্দীর এই জ্ঞান-বিজ্ঞানের জয়যাত্রার যুগে যখন মানুষ এক নতুন বিশ্বের স্বপ্ন দেখছে, চলছে খাদ্য-বস্ত্র-বাসস্থান-চিকিৎসাসহ মানুষের মৌলিক চাহিদা পূরণের সাড়ম্বর আয়োজন, ঠিক তখনই পৃথিবীর কোণে কোণে মানবতা যেন কাঁদছে নীরবে। এই নীরব কান্নার প্রতিচ্ছবি দ
৯ জুলাই বুধবার। সময় বিকাল ৫টা ৪০ থেকে ৬টা। ঢাকার রাজপথে নৃশংসতার আরো একটি লোমহর্ষক ইতিহাস রচিত হ’ল। পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) ৩নং গেইট সংলগ্ন এলাকায় ঘটে গেল ইতিহাসের এক জঘন্যতম, বর্বরোচিত ও নারকীয় হত্য