অবৈধ ইহূদী বসতকারীরা যেরুযালেম ও পশ্চিমতীরে ফিলিস্তীনীদের নির্যাতন করে তাদের ঘর-বাড়ি থেকে উচ্ছেদ করে তা দখলের মাধ্যমে যুদ্ধাপরাধ করছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ৯ই জুলাই শুক্রবার দেওয়া ভাষণে অধিকৃত ফিলিস্তীনে নিয়োজিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ কর্মকর্তা মাইকেল লিঙ্ক এ কথা বলেন। তিনি আরও বলেন, তাকে ইস্রাঈলী কর্তৃপক্ষ তদন্ত কাজে তো কোন প্রকার সহযোগিতা করেইনি; বরং তাকে বয়কট করে জাতিসংঘকে অপমান করেছে। তিনি বলেন, ইস্রাঈলী বাহিনীর সঙ্গে ফিলিস্তীনীদের ঘর-বাড়ি দখলে অংশ নিয়ে একই ধরনের যুদ্ধাপরাধ করেছে অবৈধ ইহূদী বসতকারীরা। তিনি আরও বলেন, নিরপরাধ ফিলিস্তীনীদের ওপর বর্বর নির্যাতন এবং তাদের বিদ্যুৎ লাইন বন্ধ করে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সংজ্ঞা অনুসারে যুদ্ধাপরাধ করেছে।

পৃথক এক বিবৃতিতে লিঙ্ক আরও বলেন, দখলদার ইস্রাঈল গত ৫৪ বছর ধরে ফিলিস্তীনীদের ওপর এ ধরনের যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে। এ সময় তারা পূর্ব যেরুযালেম ও পশ্চিমতীরে ফিলিস্তীনীদের ঘর-বাড়ি দখল করে ৩০০ অবৈধ বসতি নির্মাণ করেছে। যাতে ৬ লাখ ৮০ হাযার ইহূদী বসবাস করছে। ইস্রাঈল কাঠামোগত যুদ্ধাপরাধ করে ফিলিস্তীনীদের একের পর এক ভূমি দখল করে যাচ্ছে।

[রিপোর্ট তো সত্য ও বহু পুরানো। কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মযলূম ফিলিস্তীনীদের নিরাপত্তায় এযাবৎ কি ব্যবস্থা নিয়েছেন বা নিবেন, বিশ্ববাসী কেবল সেটাই দেখতে চায়। নইলে পৃথিবী মনুষ্য বসবাসের অযোগ্য হয়ে পড়বে (স.স.)]

  -জাতিসংঘ







সঊদী আরবে রক্তমূল্য ছাড়াই ছেলের হত্যাকারীকে ক্ষমা করলেন এক পিতা
মধ্যপ্রাচ্যের বৃহৎ যাতায়াত ব্যবস্থা ‘হারামাইন এক্সপ্রেস’
পাকিস্তানের ইতিহাসে প্রথম হাফেয সেনাপ্রধান ফিল্ড মার্শাল আছিম মুনীর
সমুদ্রে মনুষ্যহীন নৌযান আনছে তুরস্ক
ইসলামাবাদের স্কুলে আরবী ভাষা শিক্ষা বাধ্যতামূলক করে সংসদে বিল পাশ
অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ১ দিনে প্রায় পাঁচ লাখ মানুষের ওমরাহ পালন
৮ মাসে প্রায় ৩ কোটি পর্যটকের তুরস্ক ভ্রমণ
সঊদী আরবে প্রতিদিন ইসলাম গ্রহণ করছে ১৬৪ প্রবাসী শ্রমিক
দাড়ি-হিজাবের পর আরবী নাম রাখা নিষিদ্ধ করল তাযিকিস্তান
মদীনার গবেষকরা করোনা চিকিৎসায় সফল!
মুসলিম জাহান
সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদের পতন
আরও
আরও
.