সঊদী আরবের বিনোদন কর্তৃপক্ষের (জেনারেল ইন্টারটেইনমেন্ট অথরিটি-জিইএ) নীতির সমালোচনা করায় দেশটির প্রখ্যাত দাঈ প্রফেসর ওমর আল-মুক্ববিলকে আটক করা হয়েছে। তিনি মুহাম্মাদ বিন সঊদ বিশ্ববিদ্যালয় আল-ক্বাছীম শাখার শারী‘আহ বিভাগের শিক্ষক। এ ব্যাপারে তাঁর একটি বক্তব্যের ভিডিও প্রকাশ পাওয়ার পরপরই তাঁকে আটক করা হয়। যেখানে তিনি বলেন, জিইএ-এর কার্যক্রমে সমাজের মূল পরিচয় বিলুপ্ত হয়ে যাচ্ছে। বিনোদনের নামে আরবীয় সমাজকে তার বৈশিষ্ট্য থেকে বিচ্যুত করা হচ্ছে। যার মাধ্যমে মূলতঃ আল্লাহর গযব ও শাস্তিকে ত্বরান্বিত করা হচ্ছে। তিনি বলেন, আমরা বিনোদনের বিরোধী নই। কিন্তু বিনোদনের নামে যেভাবে লজ্জা-শরমকে কুরবানী দেওয়া হচ্ছে, বিনোদনের নামে ভিনদেশী আগন্তুকদের আনা হচ্ছে, আমরা এর বিরোধী। তিনি বলেন, বিনোদন চলবে। তবে তা হ’তে হবে শারঈ নীতিমালার গন্ডিতে।

উল্লেখ্য, গত বছর সঊদী আরবে সঙ্গীত তারকা মারিয়া ক্যারি, জ্যানেট জ্যাকসন এবং সিন পল-এর বেশ কয়েকটি অনুষ্ঠান আয়োজন করে জিইএ। একই বছর যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ঘোষিত সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের আওতায় ৬,৪০০ কোটি ডলারের এক পরিকল্পনা ঘোষণা করে জিইএ কর্তৃপক্ষ।






বিবাহ করলেই মিলবে ১৬ লাখ টাকা, সন্তান জন্ম দিলে দ্বিগুণ!
গৃহযুদ্ধে জর্জরিত সুদান : এ যেন প্রচারহীন এক গণহত্যার উপাখ্যান
মক্কায় ভিখারিণীর কাছ থেকে ২৭ লাখ টাকা জব্দ
৭০ বছর বয়সে কুরআন মুখস্থ করলেন ফিলিস্তীনী নারী
বিশ্বের প্রথম মনুষ্যবিহীন যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল তুরস্ক
মুসলিম জাহান
সঊদী আরবে এক বছরে সাড়ে তিন লাখের অধিক ডিভোর্স
ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধ হলে সাড়ে ১২ কোটি মানুষ নিহত হতে পারে
পাকিস্তানে ৬৩৬ বিলিয়ন ডলারের স্বর্ণভান্ডার আবিষ্কার
খাদ্য সংকট : ক্ষুধার্ত সন্তানদের ঘুমের ওষুধ খাইয়ে রাখছেন আফগানরা
মহাকাশে যেভাবে ছালাত আদায় করেছেন বিভিন্ন দেশের ১১ মুসলিম নভোচারী!
আফগানিস্তানে নতুন তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে তালেবান
আরও
আরও
.