পটুয়াখালীর বাউফল উপযেলার বাসবাড়িয়া গ্রামের শাহজাহান হাওলাদার (৯৪)। তার পরিবারের প্রায় সব সদস্য পবিত্র কুরআনের হাফেয। ছেলে-মেয়ে, নাতী-নাতনী, নাত-জামাইসহ এই পরিবারে হাফেযের সংখ্যা ৭৯ জন। তাঁরা সবাই এলাকায় দ্বীনের আলো ছড়াচ্ছেন।

শৈশবকালে বাবা-মা হারান শাহজাহান। তার পিতা হাফেযদের খুব ভালোবাসতেন। তাই বিয়ের পর নিজে হাফেয না হ’লেও সন্তানদের হেফয করানোর সিদ্ধান্ত নেন। নিজের ছয় ছেলে ও চার মেয়েকে হিফয করান। সন্তানদের বংশধর সকলকেও তার ইচ্ছায় হিফয সম্পন্ন করে।

শাহজাহান হাওলাদার পরিবারের ছেলেদের বিয়েও দেন হাফেযা পাত্রী দেখে। অপরদিকে মেয়েদেরও বিয়ে দেন হাফেয পাত্র দেখে। তার এক ছেলে জেদ্দায় থাকেন। অন্যরা দেশের বিভিন্ন এলাকায় মাদ্রাসায় শিক্ষকতা ও মসজিদে খতীবের দায়িত্ব পালনের পাশাপাশি সারাদেশে নিজেদের ১৮টি হিফযখানা পরিচালনা করছেন। ছয় ছেলের পরিবারে ৩২ জন সন্তান ও চার মেয়ের ২৭ জন সন্তান রয়েছে। যারা সকলেই হাফেয।







তালেবানের হাতে ৮৫ হাযার কোটি ডলারের অস্ত্র দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র
নরেন্দ্র মোদির ঢাকা সফর : নেপাল-ভূটান যেতে বাংলাদেশ চায় ভারতের জমি ও রেলপথ
৭৩ বছরের বৃদ্ধার কুরআন হিফয
পবিত্র কুরআন হাতে মার্কিন কংগ্রেসে দুই নারীর শপথ
সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ৬৫ শিশু-কিশোরসহ শতাধিক আসামীকে ছালাত আদায়, মাদক থেকে বিরত থাকা প্রভৃতি শর্তে মুক্তি দিলেন বিচারক
সময়ের আগেই উৎপাদনে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সার কারখানা
দেশের অর্ধেকের বেশী কৃষকের বছরে আয় ৩৪ হাযার টাকারও কম
পদ্মা সেতুর কারণে চালের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে : শেখ বশিরউদ্দীন
বাংলাদেশী কর্মচারীর বিবাহ অনুষ্ঠানে ছুটে এলেন সঊদী চাকরিদাতা, জানালেন অনুভূতি
চীনের জিনজিয়াং প্রদেশে ঘরে কুরআন রাখতে নিষেধাজ্ঞা
মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ছিন্নের আহবান জাতিসংঘের
ইতিহাসের ব্যয়বহুল সম্মেলন, মিনিটে ব্যয় সোয়া ১৪ কোটি টাকা!
আরও
আরও
.