নারীর একাকী ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর সঊদী আরবের মদীনা শহর। ভ্রমণবিষয়ক ব্রিটিশ কোম্পানী ইনশিউর মাই ট্রিপ তাদের সমীক্ষায় নারীর একাকী ভ্রমণে সারা বিশ্বের নিরাপদ শহরগুলির তালিকা প্রকাশ করে। তালিকা অনুযায়ী নারীর একাকী ভ্রমণের জন্য নিরাপদ শহরের তালিকার শীর্ষ পাঁচ শহরই এশিয়ায় অবস্থিত। এ সমীক্ষায় ১০/১০ স্কোর পেয়ে প্রথমে আছে মদীনা। এ তালিকায় ৯.০৬/১০ স্কোর পেয়ে দ্বিতীয় স্থানে আছে থাইল্যান্ডের চিয়াং মাই শহর। এর পরই ৯.০৪/১০ স্কোরে তৃতীয় স্থানে আছে আরব আমীরাতের দুবাই শহর। দুবাইয়ের বেশীর ভাগ গণপরিবহনে নারীর নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ‘শুধু নারীদের জন্য’ সুবিধা দেওয়া হয়। ৯.০২/১০ স্কোর পেয়ে নিরাপদ শহরের এ তালিকার চতুর্থ স্থানে জাপানের কিয়োটো শহর। এরপর ৮.৭৫/১০ স্কোর পেয়ে পঞ্চম স্থানে আছে চীনের ম্যাকাও শহর। অন্যদিকে নারীর একাকী ভ্রমণের জন্য উচ্চ অপরাধের হারে ০/১০ স্কোর পেয়ে সবচেয়ে অনিরাপদ শহরের শীর্ষে আছে (১) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। (২) মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর।  (৩) ভারতের দিল্লী শহর। (৪) ইন্দোনেশিয়ার জাকার্তা শহর। ৫ নম্বরে আছে বিশ্বের অন্যতম পর্যটননগরী ফ্রান্সের প্যারিস।






চীনের মুসলমানদের উপর যেভাবে অত্যাচারের স্টীম রোলার চলছে
দলিত নারী পানি পান করায় গরুর পেশাব দিয়ে পবিত্রকরণ!
এক পরিবারে ৭৯ হাফেয দ্বীনের আলো ছড়াচ্ছেন
শূকরের মাংস, মদ ও গাঁজা খেয়ে ধর্মনিরপেক্ষতার কথা যারা বলেন, তারা পারভারটেড - -প্রধানমন্ত্রী
জাতিসংঘের সনদ ছিড়ে ফেললেন ইস্রাঈলী রাষ্ট্রদূত
যুক্তরাষ্ট্র সিরিয়াকে টুকরা টুকরা করতে চায় - জার্মান সাংবাদিক
আবহাওয়া পরিবর্তনে প্লেনে ঝাঁকুনি আরো বাড়বে - -অর্থমন্ত্রী
জুম‘আ আদায়ে দেড় ঘণ্টা সময় পাবেন উত্তরাখন্ডের মুসলিম কর্মচারীরা
এসএসসি পরীক্ষায় রেজাল্ট আশানুরূপ না হওয়ায় ২২ শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা, ৮ জনের মৃত্যু
৫শ’ বছরের পুরাতন কুরআনের পান্ডুলিপি বিক্রি হ’ল ৭৩ কোটি টাকায়
৩৯ বছরে ৪৪ সন্তানের জননী মরিয়ম
গাছ কাটলেই বেরোয় রক্ত
আরও
আরও
.