কুরবানীর পশুর হাড়, শিং, লিঙ্গ, অন্ডকোষ, ভুঁড়ি, মূত্রথলি, পাকস্থলী, রক্ত, চর্বি এখন রফতানি পণ্য! বিস্ময়কর ঠেকলেও পশুর এসব উচ্ছিষ্ট অঙ্গ ওষুধ শিল্পসহ অন্যান্য শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল এবং রফতানিযোগ্য হওয়ায় বার্ষিক বাণিজ্য দাঁড়িয়েছে প্রায় হাযার কোটি টাকা। অধিকাংশ রফতানি হয় চীন, মিয়ানমার ও থাইল্যান্ডে। পশুর হাড় দিয়ে ওষুধ ক্যাপসুলের কাভার, মুরগী ও মাছের খাবার, জমির সার, চিরুনী ও পোশাকের বোতাম তৈরী হয়। নাড়ি দিয়ে অপারেশনের সুতা, রক্ত দিয়ে পাখির খাদ্য, চর্বি দিয়ে সাবান, পায়ের ক্ষুর দিয়ে অডিও-ভিডিওর ক্লিপ, অন্ডকোষ দিয়ে তৈরী হয় জাপানের সবচেয়ে জনপ্রিয় খাদ্য সুসেড রুল। সিরামিক শিল্পের কাঁচামাল হিসাবেও হাড় ব্যবহৃত হয়। এছাড়া জার্মানী ও ইতালীতে ব্যাপক চাহিদা থাকায় পশুর শিং সরবরাহ করা হয়ে থাকে।

গোশত ব্যবসায়ী সমিতির মহাসচিব রবীউল আলম বলেন, গত বছর কেবল পশুর ভুঁড়ি ও লিঙ্গসহ বর্জ্য রফতানী করে ১৭০ কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। আর এ বছর সার্বিকভাবে পশুর উচ্ছিষ্ট থেকে প্রায় এক হাযার কোটি টাকা আয় হবে বলে তিনি আশা করেন।







করোনায় এ পর্যন্ত আক্রান্ত প্রায় ৬৮ কোটি ৭০ লাখ এবং মৃতের সংখ্যা ৬৮ লাখ ৫০ হাযার মানুষ
ফিলিস্তীন জবরদখল করে ইসরাঈল গঠন ছিল মৌলিক ভুল -লিভিংস্টোন
ব্যাংকের দুই লাখ কোটি টাকা পরিচালকদের পকেটে
মন্ত্রণালয়গুলোর কাছে বকেয়া বিদ্যুৎ বিল ৬৫০ কোটি টাকা
সুপ্রীম কোর্ট প্রাঙ্গণের মূর্তিটি মূর্তি নয়, ভাস্কর্য - -এ্যাটর্নি জেনারেল
সিরিল রেডক্লিফ : ভারতবর্ষে বিভাজনের কারিগর
বিশ্বজুড়ে সুখ কমছে
কুমিল্লায় অসহায়দের ভরসা ‘মানবিক ঝুড়ি’
দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু
নিউইয়র্কের মুসলমানদের কবর দেওয়ার জায়গা নেই!
বিজেপি আসামকে মিয়ানমার বানাতে চায় - -মাওলানা আরশাদ মাদানী
বিশ্বজুড়ে সর্বোচ্চে খাদ্যপণ্যের দাম
আরও
আরও
.