পশ্চিমবঙ্গের বিখ্যাত ইতিহাসবিদ, বুদ্ধিজীবী ও গবেষক গোলাম আহমাদ মোর্তজা (৮৩) গত ১৫ই এপ্রিল ভোর সাড়ে ৩-টায় কলকাতার জিডি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্ল­া-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। তিনি ৬ পুত্র ও এক কন্যা, দেশ ও দেশের বাইরে অসংখ্য ভক্ত ও অনুরাগী রেখে গেছেন।

১৯৩৮ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান যেলার মেমারিতে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ইতিহাসের অনেক অজানা অধ্যায় বাংলাভাষী পাঠকদের সামনে তুলে ধরেন। বিশেষতঃ তাঁর ‘চেপে রাখা ইতিহাস’ বইটি গোটা বাংলাজুড়ে ঝড় তুলে। এছাড়া তাঁর লিখিত ‘বাজেয়াপ্ত ইতিহাস’, ‘ইতিহাসের ইতিহাস, ‘এ এক অন্য ইতিহাস’, ‘রক্তাক্ত ডায়েরী’, ‘বজ্র কলম’, ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়’, ‘এ সত্য গোপন কেন?’ ইত্যাদি ব্যাপকভাবে পঠিত। তিনি পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশে সমানভাবে সমাদৃত ছিলেন।

তিনি পবিত্র কুরআনের অনুবাদও করেন। তিনি একদিকে ছিলেন যেমন সুবক্তা ও সুলেখক, তেমনি ছিলেন সফল সমাজকর্মী। তাঁর উদ্যোগে মেমারিতে গড়ে ওঠে জামে‘আ ইসলামিয়া মদীনাতুল উলূম মাদ্রাসা এবং মামূন ন্যাশনাল স্কুল। তিনি প্রথাগত শিক্ষার ঊর্ধ্বে উঠে কর্মমুখী শিক্ষার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

[আমরা মাইয়েতের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।-সম্পাদক]






প্রিন্ট মিডিয়ার সময় ফুরিয়ে এসেছে - -সিইও, নিউ ইয়র্ক টাইমস
মিয়ানমারে কোর্ট মার্শালে অভিযুক্ত তিন সেনা কর্মকর্তা
ফিলিস্তীন জবরদখল করে ইসরাঈল গঠন ছিল মৌলিক ভুল -লিভিংস্টোন
ফ্রান্সে বন্ধ করে দেয়া হচ্ছে দেড় শতাধিক মসজিদ!
ফিলিস্তীনী মুসলমানদের সাহসিকতায় মুগ্ধ ৩০ অস্ট্রেলিয়ান নারীর একসাথে ইসলাম গ্রহণ
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হ’লেন জো বাইডেন
তিন মিনিটেই জোড়া লাগবে ভাঙা হাড়!
দাঙ্গা থেকে বাঁচিয়ে বিশ্বনন্দিত হ’লেন পুত্রহারা ইমাম
পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ!
মেডিকেলে চান্স পেল ৫ মাস বয়সে পিতৃহারা দরিদ্র পরিবারের জমজ তিন ভাই
চুরি রুখতে চোর নিয়োগের বিজ্ঞাপন
শূকরের গোশত খাওয়ালো শওকতকে
আরও
আরও
.