ভারতে তিন বছরে ১৩ লাখের অধিক নারী-কিশোরী নিখোঁজ

২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিন বছরে ভারতে ১৩ লাখের অধিক নারী ও কিশোরী নিখোঁজ হয়েছেন। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ঐ তিন বছরে ১৮ ঊর্ধ্ব ১০ লাখ ৬০ হাযার এবং ১৮ বছরের কম বয়সী আড়াই লাখ কিশোরী নিখোঁজ হয়েছেন। কেবল ২০২১ সালেই ১৮ ঊর্ধ্ব ৩ লাখ ৭৫ হাযার নারী ও ৯০ হাযার ১১৩ জন কিশোরীর নিখোঁজের তথ্য মিলেছে।

সবচেয়ে বেশী সংখ্যক নারী নিখোঁজের ঘটনার রেকর্ড হয়েছে দেশটির মধ্য প্রদেশ রাজ্যে। দেশটির এই রাজ্যে তিন বছরে প্রায় এক লাখ ৯৮ হাযার নারী ও কিশোরী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ এক লাখ ৯৩ হাযার নারী ও কিশোরী নিখোঁজ হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে। এছাড়া তৃতীয় সর্বোচ্চ এক লাখ ৯১ হাযার নিখোঁজের ঘটনা মহারাষ্ট্রে ঘটেছে বলে এনসিআরবির পরিসংখ্যানে তুলে ধরা হয়েছে। তবে নিখোঁজদের মধ্যে কতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে সেবিষয়ে কিছু জানায়নি এনসিআরবি।

এনসিআরবি বলেছে, নারীদের নিখোঁজ হওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে ‘মানসিক অসুস্থতা, ভুল যোগাযোগ, দুঃসাহসিক কাজ, পারিবারিক সহিংসতা এবং অপরাধের শিকার হওয়া। এছাড়া জোরপূর্বক বিয়ে, গৃহকর্ম, যৌন নির্যাতন এবং শিশুশ্রমের জন্য পাচারের মতো বিষয়ও নিখোঁজের অন্যান্য সাধারণ কারণের মধ্যে আছে বলে সংস্থাটি জানিয়েছে।







ইউরোপে কাঠের তৈরি প্রথম দৃষ্টিনন্দন মসজিদ
সামরিক সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২১ গুণ বেশী
স্বদেশ-বিদেশ
বিক্রি হবে চাঁদের পাথর
চেক বিশ্ব সুন্দরীর ইসলাম ধর্ম গ্রহণ
হিফয প্রতিযোগিতায় ১১১টি দেশের মধ্যে তৃতীয় স্থানের অধিকারী বাংলাদেশের ‘তাকরীম’
হেপাটাইটিস ভাইরাস আক্রান্ত ১ কোটি মানুষ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট : বছরে অ্যালকোহল পানে ৩০ লাখ মানুষ মারা যায়
অস্ট্রেলীয় পুলিশ মন্ত্রীর সততা
ফিলিস্তীনী মুসলমানদের সাহসিকতায় মুগ্ধ ৩০ অস্ট্রেলিয়ান নারীর একসাথে ইসলাম গ্রহণ
দুদকের রেকর্ড সাফল্য : ৮ মাসে ১৩ হাযার কোটি টাকার সম্পদ জব্দ
ভারত ছাড়ছে বিত্তশালীরা
আরও
আরও
.