পৃথিবীতে এমন এক গাছ আছে যা কাটলেই মানুষের মতো রক্ত বের হয়। সামান্য আঘাত করলেই ঝরঝর করে রক্তের মতো স্রোত বেরিয়ে আসে এই গাছ থেকে। আশ্চর্যজনক এই গাছটির নাম ব্লাডউড ট্রি। এই বিশেষ গাছটি দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়। এই গাছটি কিয়াত মুকওয়া বা মুনিঙ্গা নামেও পরিচিত। মোজাম্বিক, নামিবিয়া, তানজানিয়া এবং জিম্বাবুয়ের মতো দেশেও এ গাছটি দেখা যায়।

শুধু গাছ কাটলেই নয়, ডাল ভেঙে গেলেও তা থেকে মানুষের রক্তের মতো লাল পদার্থ বের হয়। তাহ’লে কি সত্যিই এই গাছে মানুষের মতো রক্ত আছে? না। এটি রক্ত নয় বরং লাল রঙের একটি তরল। মানুষ এই গাছটিকে অলৌকিক বলে। কারণ এর সাহায্যে বিভিন্ন রোগের ওষুধ তৈরি হয়। শুধু তাই নয়, গাছের সাহায্যে রক্ত সংক্রান্ত রোগও নিরাময় হয়। দাদ, চোখের সমস্যা, পেটের অসুখ, ম্যালেরিয়া বা গুরুতর আঘাতের যন্ত্রণা থেকে মুক্তি মিলতে পারে এ গাছ থেকে।

ব্লাডউড গাছের কাঠ অত্যন্ত মূল্যবান এবং প্রচুর দামে বিক্রি হয়, যা থেকে দামী আসবাবপত্র তৈরিতে কাজে লাগে।







যে গাছে আলু, সে গাছেই বেগুন
সমাজতন্ত্রের ভিত্তিতে কুরআন পুনর্লিখন করবে চীন
মোবাইলের নতুন কলরেটে খরচ বেড়েছে ৮০ শতাংশ
শুধু কালোজিরা ও মধু খেয়ে করোনা থেকে সুস্থ!
নির্বাচন পরবর্তী সহিংসতা
ভারতের আসামের বিজেপি বিধায়কের মন্তব্য (স্বাধীনতার পরই বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা উচিত ছিল)
জন্মহার বাড়াতে জনসংখ্যা মন্ত্রণালয় চালু করল দক্ষিণ কোরিয়া
বৃটিশদের খাবার সময় নেই : কিন্তু একাকীত্ব সামলাতে নতুন মন্ত্রণালয়
বাংলাদেশী পাসপোর্টে ‘একসেপ্ট ইস্রাঈল’ শর্ত পুনর্বহাল
সাহায্যের আড়ালে খ্রিষ্টান বানানো হচ্ছে রোহিঙ্গাদের
দেশের প্রতিটি আইনই ত্রুটিপূর্ণ -প্রধান বিচারপতি
৪৪ বছর ধরে অসহায় মানুষের চক্ষুসেবা দিচ্ছে রাজশাহীর ‘তাহেরপুর রিক্রিয়েশন ক্লাব’
আরও
আরও
.