উত্তরপ্রদেশের অযোধ্যার বাবরী মসজিদের পরিবর্তে রাম মন্দির থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ধন্নিপুরে পাওয়া পাঁচ একর জমিতে তৈরি হ’তে চলেছে ভারতের সবচেয়ে বড় মসজিদ। যার নাম হবে মুহাম্মাদ বিন আব্দুল্লাহ মসজিদ। যেখানে বিশ্বের সবচেয়ে বড় কুরআনও থাকবে। আগামী ফেব্রুয়ারী’২৪-য়ে অযোধ্যার এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মক্কা ও মদীনা দুই হারামের ব্যবস্থাপনা কমিটির প্রেসিডেন্ট এবং মক্কার হারামের বিখ্যাত ইমাম ও ক্বারী আব্দুর রহমান আস-সুদাইস। মসজিদটির উন্নয়ন কমিটির চেয়ারম্যান ও মুম্বাই বিজেপি নেতা আরাফাত শেখ বলেছেন, অযোধ্যায় নির্মিত নতুন মসজিদটি হবে ভারতের বৃহত্তম মসজিদ। যার নির্মাণ ও আনুষঙ্গিক কাজে ব্যয় হবে মোট ৩০০ কোটি টাকা। এজন্য বর্তমানে অর্থ সংগ্রহের কাজ চলছে।

উল্লেখ্য যে, রাম মন্দির বনাম বাবরী মসজিদ বিতর্ক নিয়ে ১০০ বছরেরও অধিক দীর্ঘ আইনী লড়াই শেষ হয়েছিল ২০১৯ সালের ৯ই নভেম্বর। সুপ্রিম কোর্টের ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ ঐ দিন রাম মন্দিরের পক্ষে রায় দিয়েছিল। এই রায়ে আদালত উত্তরপ্রদেশ সরকারকে অযোধ্যার বাবরী মসজিদ এলাকা থেকে ২৫ কিলোমিটার দূরে একটি মসজিদ নির্মাণের জন্য বাবরী মসজিদ কমিটিকে জমি দেওয়ার নির্দেশ দিয়েছিল।







দেশে ১৬ লাখ প্রতিবন্ধী শনাক্ত
সহস্র ফুট উঁচু মেগা সুনামিতে ধ্বংস হ’তে পারে সমগ্র যুক্তরাষ্ট্র
সংসদে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট পাস (গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বাজেট)
ফারাক্কা বাঁধ তুলে দেওয়ার দাবী বিহারের মুখ্যমন্ত্রীর
শিক্ষার্থী সংকটে ধুঁকছে সরকারী প্রাথমিক বিদ্যালয়; শিক্ষার্থীতে ঠাসা বেসরকারী কিন্ডারগার্টেন-মাদ্রাসা
ডাঃ যাকির নায়েকের সম্পত্তি বাযেয়াফত করা যাবে না, জানিয়ে দিলেন বিচারপতি
গরু অক্সিজেন গ্রহণ করে ও অক্সিজেনই ত্যাগ করে!
সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাদ দেয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা আছে : আইনমন্ত্রী
কুতুবদিয়ার পশ্চিমে সাগরে জেগে উঠেছে সম্ভাবনার নতুন দ্বীপ
হিজড়াদের জন্য বিনা খরচে মাদ্রাসা শিক্ষা
আবহাওয়া পরিবর্তনে প্লেনে ঝাঁকুনি আরো বাড়বে - -অর্থমন্ত্রী
করোনায় এ পর্যন্ত চিকিৎসক আক্রান্ত ১০১১, মৃত ৫২
আরও
আরও
.