চাঁদের অদেখা অংশে প্রথমবারের মতো সফলভাবে অবতরণ করেছে চীনের রোবটযান। চাংই-৪ নামের এ অভিযানে চাঁদে ভন কারমান ক্র্যাটার নামের যে অংশে রোবটযানটি পাঠানো হয়েছে, চাঁদের সেই অংশটি কখনো পৃথিবীর দিকে ঘোরে না। ফলে এ অংশটি নিয়ে বরাবরই মানুষের আগ্রহ রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানের মাধ্যমে চাঁদের ঐ অঞ্চলের ভৌগলিক অবস্থা সম্পর্কে জানা সম্ভব হবে। চাঁদের ঐ অংশটি নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ অনেকদিনের। এখানে চাঁদের সবচেয়ে পুরনো আর নানা উপাদানে সমৃদ্ধ এলাকা চাঁদের দক্ষিণ মেরুর আইকন বেসিন অবস্থিত। ধারণা করা হয়, কোটি কোটি বছর আগে একটি বিশাল উল্কাপিন্ডের আঘাতের কারণে ঐ এলাকাটি তৈরি হয়েছিল। নতুন এই অভিযানের মাধ্যমে ঐ এলাকার ভৌগলিক বৈচিত্র্যের পাশাপাশি এর পাথর ও মাটির বৈশিষ্ট্যও বোঝা যাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।






মার্কিন মুল্লুকের তরুণেরা কেন এত আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন!
সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ৬৫ শিশু-কিশোরসহ শতাধিক আসামীকে ছালাত আদায়, মাদক থেকে বিরত থাকা প্রভৃতি শর্তে মুক্তি দিলেন বিচারক
স্বদেশ বিদেশ
স্বদেশ-বিদেশ
করোনাকালে বাড়ছে দাদন ব্যবসায়ীদের দাপট (ঋণের বেড়াজালে নিঃস্ব হচ্ছে হাযারো পরিবার)
লাখো জিপিএ-৫ পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চরম ফল বিপর্যয়
রামপাল প্রকল্প বাস্তবায়িত হ’লে সুন্দরবনের পাঁচটি ঝুঁকি
গোপন মহামারী এএমআর : ১ বছরে ১২ লাখ মৃত্যু
হিজড়াদের জন্য বিনা খরচে মাদ্রাসা শিক্ষা
অতিরিক্ত লবণ খাওয়া বন্ধে উচ্চ রক্তচাপের ঝুঁকি ৫০ শতাংশ কমে
ডাক বিভাগের নতুন সেবা : মাত্র ১০ টাকায় সারা দেশে ডেলিভারি
কোটি টাকার ঘুষ প্রস্তাব : দৃষ্টান্ত স্থাপন করলেন পুলিশের এসআই আনোয়ার
আরও
আরও
.