পবিত্র রামাযান উপলক্ষে সঊদী আরবসহ পৃথিবীর অধিকাংশ দেশেই ভোগ্যপণ্যের দাম কমলেও বাংলাদেশে এর বিপরীত চিত্র। রামাযান আসলেই অসাধু ব্যবসায়ীরা খাদ্যপণ্য মওজূদ করে দাম বাড়িয়ে দেয়। তবে এসব ব্যবসায়ীর মাঝে ব্যতিক্রম কেউ যে একেবারেই নেই, তা নয়। এমনই একজন মানবিক ব্যবসায়ীর খোঁজ মিলেছে চাঁদপুরে। যিনি পুরো রামাযান জুড়ে মাত্র ১ টাকা লাভে পণ্য বিক্রি করেন। ঐ দোকানির নাম শাহ আলম। এখন চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার সাধারণ মানুষের কাছে প্রিয় নাম। কারণ দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির এই সময়ে মালামাল কেনা ও পরিবহন খরচ বাদ দিয়ে পণ্য প্রতি মাত্র এক টাকা লাভে বিক্রি করছেন তিনি।

জানা গেছে, রামাযান উপলক্ষে গত বছরও একইভাবে পণ্য বিক্রি করেছেন তিনি। এতে তার দোকানে ক্রেতার ভিড় লেগেই থাকছে। যেটুকু লাভ করলে নিজের ক্ষতি হচ্ছে না সেটুকু লাভ নিয়েই তিনি সন্তুষ্ট। রামাযানে সাধারণ মানুষের পাশে থেকে একটু সহযোগিতা করতে পারছেন, এতেই তিনি আনন্দিত। 







বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফল সংগ্রহশালা ময়মনসিংহে
বিশাল বাজেটের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চুক্তি সই
১১৬ জন আলেম ও ধর্মীয় বক্তা এবং ১০০০ মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের নিকট ঘাদানিক-এর আবেদন পেশ
কাশ্মীর বিরোধ নিরসনে প্রস্তাব
অস্ট্রেলিয়ায় প্রথম মুসলিম নারী সিনেটর
গাযা আগ্রাসনে ইস্রাঈলের ব্যয় ৬৭ বিলিয়ন ডলারের অধিক
আসামে ১২৮১টি মাদ্রাসাকে স্কুলে রূপান্তর
বাংলাদেশীরা সাঁতরে ইতালী যাবে, তবুও ভারতে নয় - -দিল্লীতে বাংলাদেশ হাইকমিশনার
বড় অর্থনীতির দেশ হবে বাংলাদেশ
স্বর্ণের পাশাপাশি কপার, নিকেল ও ক্রোমিয়ামেরও উপস্থিতি (দিনাজপুরের হিলিতে লোহার খনি আবিষ্কার)
৫৯ বছর পর চালু হ’ল রাজশাহী-মুর্শিদাবাদ নৌপথ
যে পথ ধরে আজকের পদ্মা সেতু
আরও
আরও
.