টাইফয়েড ও প্যারাটাইফয়েড জ্বর নির্ণয়ের একটি নতুন পরীক্ষাপদ্ধতি বের করেছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) বাংলাদেশ-এর একদল গবেষক। তারা বলেছেন, এই জ্বর শনাক্ত করতে পদ্ধতিটি পাঁচ বছরের কম বয়সী শিশুর পাশাপাশি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও কার্যকর।  ফলে নির্ভুল রোগ নির্ণয় করে অল্প সময়ে চিকিৎসা দেওয়া সম্ভব হবে।

শনাক্তকরণের এই নতুন পদ্ধতি সম্পর্কে আইসিডিডিআরবির অন্যতম পরিচালক ড. ফেরদৌসী কাদরী বলেন, নতুন পদ্ধতিতে পরীক্ষাগারে রক্তের কোষীয় অংশের নমুনা বিশেষ প্রক্রিয়ায় ২৪ থেকে ৪৮ ঘণ্টা রাখার পর সেই পরিবর্তন দেখে টাইফয়েড শনাক্ত করা হয়। রক্তের নমুনায় জীবাণুর প্রত্যক্ষ উপস্থিতি ছাড়াই কেবল তার প্রভাবে সৃষ্ট প্রতিক্রিয়া দেখে রোগটি নির্ণয় করা যায়। এ পদ্ধতিতে অল্প পরিমাণ রক্তের নমুনা (মাত্র ১ মিলিলিটার) থেকেও রোগ নির্ণয় করা যায়। এ পদ্ধতির খরচ প্রচলিত পরীক্ষাপদ্ধতির সমান। তবে পরীক্ষার সরঞ্জামের কিছু পরিবর্তন আনতে হয়।

তিনি বলেন, প্রচলিত পরীক্ষায় ৩০ থেকে ৭০ ভাগ টাইফয়েড শনাক্ত করা যায়। চিকিৎসকদেরকে অনেক ক্ষেত্রেই অনুমাননির্ভর চিকিৎসা দেওয়া হয়। কিন্তু নতুন পদ্ধতিটি অল্প সময়ে নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব হবে। 







বিষয়সমূহ: স্বদেশ-বিদেশ
রেস্তোরাঁ ভরা, বাধা পেয়ে বাইরে দাঁড়িয়ে থাকলেন নিউজিল্যান্ডের মহিলা প্রধানমন্ত্রী জেসিন্ডা
মরা গরু নিয়ে বিপাকে ভারত সরকার
জনসংখ্যা স্বল্পতা বিশ্বের জন্য বড় চ্যালেঞ্জ হবে
১৩ দেশে নাস্তিকতার শাস্তি মৃত্যুদন্ড
সিলেট সাব-রেজিস্ট্রি অফিসে পাওয়া গেল মানুষ বিক্রির দলীল!
সিগারেট নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে নিউজিল্যান্ড
অবসরে গেলেন স্বনামধন্য মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম
ফিলিস্তীনী বন্দীদের পলায়ন রোধে কুমিরবেষ্টিত কারাগার বানাচ্ছে ইস্রাঈল
রোহিঙ্গাদের ওপর নৃশংসতা ক্ষমার অযোগ্য : পেন্স
স্বদেশ-বিদেশ
প্রধানমন্ত্রীর ‘কওমী জননী’ উপাধি লাভ
বিআইজিডি জরিপ : দেশ ঠিক পথে যাচ্ছে মনে করেন ৭১% মানুষ
আরও
আরও
.