নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ হামলায় হতাহতদের সহায়তার অংশ হিসাবে তাদের প্রায় ৭০ হাযার মার্কিন ডলার প্রদানের ঘোষণা দিয়েছেন সম্প্রতি ‘ডিম বালক’ হিসাবে বিশ্বব্যাপী খ্যাতি পাওয়া অস্ট্রেলীয় কিশোর উইলি কনোলি। গত ২৮শে মে মঙ্গলবার স্থানীয় সময় রাতে কনোলি তার ইনস্টাগ্রামে নিজেই এই তথ্য জানায়। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কনোলি লিখে, ক্রাইস্টচার্চের হত্যাযজ্ঞে ক্ষতিগ্রস্তদের কিছুটা পরিত্রাণ দেওয়ার জন্য আমি আমার কাছে আসা সব টাকা দান করার সিদ্ধান্ত নিয়েছি। এসব টাকা আমার নয়, সেই শোচনীয় ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য। সম্প্রতি ক্রাইস্টচার্চ হামলার বিষয়ে বিরূপ মন্তব্য করায় অস্ট্রেলিয়ান সিনেটরের মাথায় ডিম ভাঙে ১৭ বছর বয়সী উইলি কনোলি। আর এরপর থেকেই সে বিশ্বব্যাপী ‘এগ বয়’ বা ডিম বালক নামে পরিচিতি পায়। এ ঘটনায় পুলিশ তাকে তাৎক্ষণিক আটক করে। যে কারণে পরবর্তীতে তার আইনি লড়াইয়ে সহায়তায় তহবিল গঠনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অর্থ আসতে শুরু করে। যদিও আদালত তাকে সতর্ক করে মুক্তি দিয়ে দেয়। যে কারণে এসব অর্থ আর তার কোন প্রয়োজন হয়নি। এবার সেই অর্থ সে এই হতাহতদের জন্য ব্যয়ের সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, চলতি বছরের ১৫ই মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জুম‘আর ছালাত আদায়ের সময় এক অস্ট্রেলীয় দুর্বৃত্তের নৃশংস হামলায় ৫ জন বাংলাদেশী সহ ৫১ জন মুছল্লী নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়।






আবহাওয়ার ঝুঁকিতে দেশের প্রায় দুই কোটি শিশু
৭৩ বছর বয়সে যমজ সন্তান জন্ম দিলেন ভারতীয় নারী
২০২২ সালে ক্যান্সারে মৃত্যু হয়েছে প্রায় ১ কোটি মানুষের (২০৫০ সালের মধ্যে ক্যান্সার বাড়বে ৭৭ শতাংশ!)
নিম্ন আদালতে ৪০ লাখের বেশী মামলা -আইনমন্ত্রী
কলম্বিয়ায় ৫০ বছরের যুদ্ধের অবসান ঘোষণা
কুতুবদিয়ার পশ্চিমে সাগরে জেগে উঠেছে সম্ভাবনার নতুন দ্বীপ
হিজড়াদের জন্য বিনা খরচে মাদ্রাসা শিক্ষা
ভারত ও মিয়ানমার থেকে আসছে ভয়ংকর মাদক (দেশে দেড় কোটি মাদকাসক্তের ৮০ ভাগের বয়স ১৮ থেকে ৩৫ বছর)
৪ বছর ধরে টাকা জমিয়ে যৌতুকের টাকা ফেরৎ
ভালোবাসার অভাবে ভয়ানক ‘অভিমান’
কোটি টাকার ঘুষ প্রস্তাব : দৃষ্টান্ত স্থাপন করলেন পুলিশের এসআই আনোয়ার
ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বিশ্বের বাস্ত্তহারাদের সংখ্যা
আরও
আরও
.