তরুণ আরবদের মধ্যে আইএস বিরোধিতা বাড়ছে। তারা মনে করছে ‘আইএস’ প্রতিষ্ঠিত খেলাফত অচিরেই ভেঙে পড়বে। তরুণ আরবদের মধ্যে ‘আরব ইয়ুথ সার্ভে ২০১৬’ নামে চালানো এক জরিপে এমনটাই দেখা গেছে। জরিপে অংশগ্রহণকারীদের ৫০ শতাংশই আইএস-কে সবচেয়ে বড় সমস্যা হিসাবে মনে করে। জরিপে অংশগ্রহণকারীদের ৫৩ শতাংশ মনে করে, গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার চেয়ে স্থিতিশীলতাই যরূরী। মাত্র ২৮ শতাংশ গণতান্ত্রিক ব্যবস্থার প্রচারণার পক্ষে মত দেয়।

জরিপ চালানো ১৬টি দেশের মধ্যে ৮টিতেই বেকারত্বকে আইএস থেকেও বড় সমস্যা হিসাবে চিহ্নিত করা হয়। ১৫ থেকে ২৪ বছর বয়সী আরবদের এক-চতুর্থাংশই কর্মহীন। ‘ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন’-এর মতে, প্রায় সাড়ে সাত কোটি তরুণ আরব বেকার।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ‘পেন শোয়েন বারল্যান্ড’ এই জরিপটি পরিচালনা করে। মধ্যপ্রাচ্যের যে ১৬টি দেশে জরিপ চালানো হয়, তা হ’ল- আলজেরিয়া, বাহরাইন, মিশর, ইরাক, জর্দান, কুয়েত, লেবানন, লিবিয়া, মরক্কো, ওমান, ফিলিস্তীন, কাতার, সঊদী আরব, তিউনিশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়ামন।






ইসলামী অনুশাসন মেনেই চলব, আর্থিক নীতি বদলাব না : এরদোগান
ইস্রাঈলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হ’তে পারলেন না মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ
সঊদী আরবে বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগান
সঊদী আরবে ব্যাপক বৃষ্টিপাত : সবুজে ছেয়ে গেছে মক্কা-মদীনার বিস্তীর্ণ মরুভূমি
আইএস ‘মিথ্যাবাদী’ - আল-কায়েদা প্রধান
নিজের মায়ের চেয়ে বেশি ভালোবাসায় স্বামীকে ডিভোর্স!
শিশু ধর্ষক ও হত্যাকারীদের প্রকাশ্যে ফাঁসির আহবান জানিয়ে প্রস্তাব পাস করেছে পাকিস্তানের পার্লামেন্ট
ইসলাম ধর্ম গ্রহণ করলেন জার্মান এমপি ক্লাউন
প্রখ্যাত সালাফী বিদ্বান শায়খ ছালেহ বিন মুহাম্মাদ আল-লুহাইদান-এর মৃত্যু
দক্ষিণ সুদানে ৩০ হাযার মানুষ অনাহারে
মালয়েশিয়ায় রামাযান মাস : পণ্যমূল্য বৃদ্ধির পরিবর্তে কমানোর প্রতিযোগিতা
ফিলিস্তীনীদের ত্রাণ দেয়া বন্ধ করল ডব্লিউএফপি
আরও
আরও
.