বিশ্বের প্রথম মনুষ্যবিহীন যুদ্ধবিমান হিসাবে তুরস্কের ‘বায়রাক্টর কিজিলেলমা’ আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গত ৩০শে নভেম্বর রোববার তুর্কি প্রতিরক্ষা সংস্থা ‘বায়কার’ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সিনোপ উপকূলে এই যুগান্তকারী পরীক্ষাটি করা হয়। এতে দেশীয়ভাবে তৈরি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ‘গোকডোগান’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এটি নির্ভুলভাবে উচ্চগতির লক্ষ্যবস্ত্ততে আঘাত করতে সক্ষম।

পরীক্ষার সময় পাঁচটি এফ-১৬ যুদ্ধবিমান ও মনুষ্যবিহীন যুদ্ধবিমানটির সঙ্গে উড়েছিল। এগুলো কিজিলেলমার সঙ্গে যৌথ ক্রু-আনক্রু অপারেশনে ‘ফর্মেশন ফ্লাইট’ পরিচালনা করে। এটি ভবিষ্যতের বিমান যুদ্ধের নতুন ধারণা প্রদর্শন করে। নিম্ন রাডার ক্রস-সেকশন এবং উন্নত সেন্সরের কারণে যুদ্ধবিমানটি দূর থেকে শত্রুবিমানকে দেখা না গেলেও শনাক্ত করতে সক্ষম।







হজ্জযাত্রীদের জন্য বিশ্বের প্রথম কুলিং ইহরাম আনলো সঊদী আরব
মুসলিম জাহান
স্বাধীনতার পর প্রথমবারের মত বাংলাদেশের বন্দরে পাকিস্তানী পণ্যবাহী জাহায
মিসরীয় পার্লামেন্টে আসছে নেকাব নিষিদ্ধের বিল
পাকিস্তানে স্কুল-কলেজে কুরআন পাঠ বাধ্যতামূলক করে বিল পাস
মহাকাশে কিভাবে ছালাত আদায় করতে হয়, জানালেন সঊদী নভোচারী আলী আল-কারনী
তুরস্কে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ১০ লাখ কোটি টাকা ছাড়াবে
মুসলিম জাহান - .
মদীনায় স্বর্ণ ও তামার নতুন খনির সন্ধান
সমগ্র কাশ্মীরকে অন্তর্ভুক্ত করে পাকিস্তানের মানচিত্র প্রকাশ
ইসলামে উদারপন্থী বা বলে কিছু নেই, ইসলাম একটাই : এরদোগান
বিশ্বের ৫৫ দেশে ইসলাম প্রচারকারী তুরস্কের বিশিষ্ট আলেম শায়খ নে‘মাতুল্লাহর মৃত্যু
আরও
আরও
.