নারীদের জন্য বেশ কিছু নির্দেশনা জারী করেছে তালেবান সরকারের সৎকাজের আদেশ ও অন্যায় থেকে নিষেধ বিষয়ক মন্ত্রণালয়। গত ২৬শে ডিসেম্বরে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, আফগানিস্তানের নারীরা ৭২ কিলোমিটারের (৪৫ মাইল) বেশী দূরে একা যেতে পারবেন না। যেতে হ’লে সঙ্গে কোন মাহরাম পুরুষ থাকতে হবে। এছাড়া কোন গাড়ি চালকও একাকী দূরে যেতে আগ্রহী কোন নারীকে তুলতে পারবে না।

এছাড়া টেলিভিশন এবং চলচ্চিত্রে নারীদের চেহারা প্রদর্শনও সীমিত করেছে তালেবান। ফলে এখন থেকে কোন নারী আর টিভি শো, নাটক বা চলচ্চিত্রে অংশ নিতে পারবে না। বিশেষ ক্ষেত্রে অংশ নিলেও নারীকে অবশ্যই হিজাব পরতে হবে।

আরেক আদেশে নারীদের বিবাহ এবং তাদের সম্পত্তির অধিকারের নিয়ম নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, নারীদের জোর করে বিবাহ দেওয়া যাবে না এবং স্বামী মারা গেলে তার সম্পত্তিতে বিধবা নারীদের অংশ থাকবে। তালেবানের  মুখপাত্র যবীহুল্লাহ মুজাহিদ এই ফরমানের বিস্তারিত প্রকাশ করেছেন।






বিশ্বের প্রথম মনুষ্যবিহীন যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল তুরস্ক
ইসলামের অবমাননাকারী সঊদী ব্লগার পেল ইউরোপীয়ান শান্তি পুরস্কার
মুসলিম জাহান
সঊদী আরবের প্রখ্যাত আলেম শায়খ সালমান আল-‘আওদাহ ও ড. ‘আয়েয আল-ক্বারনী সহ ২০ জন প্রসিদ্ধ ব্যক্তি গ্রেফতার
ইতিহাসে সর্বোচ্চ বিদেশী মুছল্লীর ওমরাহ পালন
নিজের মায়ের চেয়ে বেশি ভালোবাসায় স্বামীকে ডিভোর্স!
পাকিস্তানের ইতিহাসে প্রথম হাফেয সেনাপ্রধান ফিল্ড মার্শাল আছিম মুনীর
ইসলামে উদারপন্থী বা বলে কিছু নেই, ইসলাম একটাই : এরদোগান
সন্ত্রাসবাদবিরোধী ইসলামী জোটের নেতৃত্ব দেবেন সাবেক পাক সেনাপ্রধান রাহিল শরীফ
আযান দিতে দিতেই মারা গেলেন যে মুওয়াযযিন
মুছহাফে ওছমানী রয়েছে তাসখন্দে!
নেদারল্যান্ডসে আযানের মধুর সুর শুনতে অমুসলিমদের ভিড়
আরও
আরও
.