নেকাবের বিরুদ্ধে মিসরের পার্লামেন্টে একটি বিল উত্থাপিত হ’তে যাচ্ছে। নারীদের মুখ ঢেকে রাখে, এমন পোশাক পাবলিক প্লেসে পরা নিষিদ্ধ করতে আইনের খসড়া তৈরী করা হয়েছে। মিসরের পার্লামেন্টে নতুন এই আইনটি পাস হ’লে পাবলিক প্লেস ও সরকারী প্রতিষ্ঠানে নেকাব পরে যাওয়া নিষিদ্ধ হয়ে যাবে। এ আইনের পক্ষে অবস্থান গ্রহণকারী দেশটির পার্লামেন্ট সদস্য ও আল-আযহার বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক আইনের অধ্যাপক দাবী করেন, নেকাব পরতে ইসলামে কোন বাধ্যবাধকতা নেই। এই সংস্কৃতিটি অন্য ধর্ম থেকে ইসলামে এসেছে। ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের ইহূদীদের ঐতিহ্য ছিল এটি। এছাড়াও নারীদের মুখ ঢেকে রাখার বিষয়টি কুরআনের বিভিন্ন আয়াতের সঙ্গে সাংঘর্ষিক। তিনি আরো বলেন, এর বদলে কুরআনে শালীন পোশাক পরতে ও চুল ঢেকে রাখতে বলা হয়েছে, কোথাও মুখ ঢাকতে বলা হয়নি। গত কয়েক বছরে মিশরের বিভিন্ন স্থানে নেকাব পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত মাসে কায়রো বিশ্ববিদ্যালয় তার চিকিৎসা অনুষদের ডাক্তার ও নার্সদের নেকাব পরা নিষিদ্ধ করে। বহু পশ্চিমা দেশ নেকাবের বিরুদ্ধে অবস্থান নিলেও মুসলিম বিশ্বের খুব কম দেশেই এটি নিয়ে বিতর্ক আছে।


[আমরা ঐ অধ্যাপকটির হেদায়াত অথবা ধ্বংস কামনা করছি। যার কারণে আজ নেকাব নিষিদ্ধের বিল উঠেছে ও তা পাস হ’তে যাচ্ছে। যার ফলে হাযার হাযার পর্দানশীন নারী বিপদগ্রস্ত হবেন। আমরা মিসরীয় সরকারকে এই অন্যায় বিল পাস করা থেকে বিরত হবার আহবান জানাচ্ছি (স.স.)]



বিষয়সমূহ: বিধি-বিধান
প্রবাসীদের আয়ের ওপর ৬ শতাংশ হারে কর বসবে
সঊদী শীর্ষ অর্থনৈতিক পরিষদে সংস্কার প্রস্তাব অনুমোদন
ফিলিস্তীনের যে শহরে ক্ষুধার্ত থাকে না কেউ
সঊদী-মার্কিন দ্বন্দ্ব চরমে : বিনিয়োগ প্রত্যাহারের হুমকি রিয়াদের
সিরিয়ায় ১০ বছরে নিহত প্রায় ৪ লাখ মানুষ; বাস্ত্তহারা ৭০ লাখ ও নিখোঁজ ২ লাখ ৫ হাযার
পবিত্র হজ্জ ১৪৩৬ সম্পন্ন (ইসলামের শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন) - -হজ্জের খুৎবায় সঊদী গ্র্যান্ড মুফতী
মালয়েশিয়ায় কুরআন হেফযকে জাতীয় শিক্ষার অর্ন্তভুক্ত করা হচ্ছে
বিশ্বের ভয়াবহতম কলেরার শিকার ইয়ামন
ফিলিস্তীনী চার যমজ বোন একইসাথে কুরআনের হাফেযা হ’ল
সঊদী আরবে প্রতিদিন ইসলাম গ্রহণ করছে ১৬৪ প্রবাসী শ্রমিক
২০ বছর কোমায় থাকা সঊদী প্রিন্স আল-ওয়ালিদকে মৃত ঘোষণা
মাসজিদুল আকছার সাথে ইহূদী ধর্মের কোন সম্পর্ক নেই - -ইউনেস্কো
জুম‘আর ছালাত ছেড়ে দিলে ৬ মাসের জেল
আরও
আরও
.