‘আল্লাহই ভরণ-পোষণের ব্যবস্থা করবেন’। চারপাশের সন্তানদের দেখিয়ে এ মন্তব্য করলেন ৩৬ সন্তানের জনক ৫৭ বছর বয়সী গুলযার খান। তিনি যখন কথা বলছিলেন তখন চারপাশ থেকে তাঁকে ঘিরে ছিল নানা বয়সী ২৩ সন্তান। বাকি ১৩ সন্তান আশপাশে কোথাও ছিল। আরও এক সন্তান আসন্ন। তবে এত সন্তান নিয়ে মোটেও বিচলিত নন পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার দক্ষিণাঞ্চলের যেলা বানুর এই বাসিন্দা। তিনি বলেন, ‘আল্লাহ এ পৃথিবী সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করেছেন। তাই কেন আমি শিশু জন্মের প্রাকৃতিক পদ্ধতিতে বাধা দেব? ইসলাম জন্মনিয়ন্ত্রণ সমর্থন করে না বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, তাঁর এত সন্তান হওয়ায় সবাই মিলেই একটি পুরো ক্রিকেট ম্যাচ খেলতে পারে। তাদের খেলার জন্য কোন বন্ধুরও প্রয়োজন হয় না। 

গুলযার খানের ১৫ ভাই-বোনের একজন মাস্তান খান ওয়াযীর (৭০)। ভাইয়ের মতো তাঁরও তিন স্ত্রী। তবে ভাইয়ের তুলনায় তার সন্তান কম মাত্র ২২ জন। তবে নাতী-নাতনীর সংখ্যা এত বেশী যে, সংখ্যায় ঠিক কত তা তিনি বলতে পারেন না। তিনি বলেন, ‘আল্লাহ আমাদের খাবার ও সম্পদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু লোকজনের বিশ্বাস কম’।

[মানব বংশ ধ্বংসকারী যুক্তিবাদীদের মুখে রীতিমত চপেটাঘাত বৈকি। আল্লাহর উপর ভরসাকারীদের জন্য সুসংবাদ (স.স.)]






নারীদের পর্দা ও পুরুষদের দাঁড়ি রাখা বাধ্যতামূলক করল আফগানিস্তান
মালয়েশিয়ায় কুরআন হেফযকে জাতীয় শিক্ষার অর্ন্তভুক্ত করা হচ্ছে
ভারত ও বাংলাদেশে পীস টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ
অভিবাসী গ্রহণে প্রথম তুরস্ক, দ্বিতীয় পাকিস্তান
ধূমপানে প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞা চালু করল মালদ্বীপ
মহাকাশে কিভাবে ছালাত আদায় করতে হয়, জানালেন সঊদী নভোচারী আলী আল-কারনী
মুসলিম জাহান
২০৩০ সালের মধ্যে লক্ষ্যমাত্রা বার্ষিক ৩ কোটি (মাসজিদুল হারামে গত এক বছরে ২ কোটি হজ্জ-ওমরাহ পালনকারীদের সেবা প্রদান)
মধ্যপ্রাচ্যের বৃহৎ যাতায়াত ব্যবস্থা ‘হারামাইন এক্সপ্রেস’
মুসলিম জাহান
চলমান পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় ইসলামী অর্থনীতি : এরদোগান
ভয়াবহতম মন্বন্তরের মুখে ইয়েমেন
আরও
আরও
.