পুরুষদের দাড়ি এবং নারীদের হিজাব নিষিদ্ধের পর তাযিকিস্তানে এবার আরবী নাম রাখা নিষিদ্ধ করেছে সেদেশের সরকার। দেশটির প্রেসিডেন্ট ইমোমালি রাহমোন আরবী নাম নিষিদ্ধ করতে একটি আইন পাসের জন্য পার্লামেন্টকে আদেশে দিয়েছেন। প্রেসিডেন্টের আদেশ অনুযায়ী আইন মন্ত্রণালয় আরবী নাম প্রতিহতে সব ধরনের প্রস্ত্ততি নিচ্ছে। দেশটির ৮৫ লাখ জনসংখ্যার ৯০ শতাংশই মুসলিম। তবে প্রেসিডেন্ট বারবারই ধর্মনিরপেক্ষতার কথা বলে একের পর এক আইন পাস করে যাচ্ছে।

এর আগে পুরুষদের দাড়ি রাখা ও নারীদের হিজাব নিষিদ্ধ করার পাশাপাশি চলতি বছরে ৩৫ বছরের কম বয়সীদের হজে গমন নিষিদ্ধ করেছে তাযিক সরকার। সেখানে নাবালকদের মসজিদে ঢোকাও নিষিদ্ধ। এছাড়া সরকারীভাবে কিছু মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে এবং মসজিদের ইমামদেরকে প্রেসিডেন্টের প্রশংসা করে খুৎবা দিতে বাধ্য করা হয়েছে।

[ধর্মনিরপেক্ষতার তকমাধারী এইসব ইসলামের শত্রুদের দমন করার একমাত্র পথ হ’ল জনসচেতনতা। আমরা এই শয়তানী কর্মের তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সে দেশের জনগণ ও ওআইসির প্রতি আহবান জানাচ্ছি (স.স.)]






ভারত ও বাংলাদেশে পীস টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ
ইসরাঈলের সাথে আরব আমিরাতের শান্তি চুক্তি!
গাযায় ইস্রাঈলী হামলায় ইয়াতীম ২৪ হাযার শিশু
নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন পাকিস্তানের ড. আমজাদ ছাকিব
নতুনভাবে জেগে উঠছে মুসলিম স্বায়ত্তশাসিত অঞ্চল বাংসামোরো
ওমরাহ পালনে আর এজেন্সীর প্রয়োজন হবে না, অনলাইনেই সঊদী ভিসা মিলবে ২৪ ঘণ্টায়
এক বৈঠকে সম্পূর্ণ কুরআন শোনালেন দৃষ্টিপ্রতিবন্ধী ফিলিস্তীনী নারী
ইসলামের অবমাননাকারী সঊদী ব্লগার পেল ইউরোপীয়ান শান্তি পুরস্কার
জাতিসংঘে মুসলিম দেশ সমূহের জন্য ভেটো ক্ষমতার দাবী জানালেন এরদোগান
বিশ্বের ৫৫ দেশে ইসলাম প্রচারকারী তুরস্কের বিশিষ্ট আলেম শায়খ নে‘মাতুল্লাহর মৃত্যু
২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম এআই হাব হ’তে যাচ্ছে তুরস্ক
রামাযান উপলক্ষে পাঁচ শতাধিক বন্দির মুক্তি
আরও
আরও
.