পঙ্গপালের আক্রমণ থেকে খাদ্যশস্য রক্ষায় এক অভিনব পন্থা অবলম্বন করেছে পাকিস্তান। পাকিস্তানে আগত পঙ্গপাল ঠেকাতে তাদেরকে এখন মুরগীর খাবার হিসাবে ব্যবহার করছে পাকিস্তানীরা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাঞ্জাব প্রদেশে কৃষিতে একটি পাইলট প্রজেক্ট চালু করেছেন। যেখানে পঙ্গপাল ঠেকাতে কাজে লাগানো হচ্ছে গ্রামবাসীদের। ঐ প্রকল্প অনুযায়ী, পঙ্গপাল ধরে কেটে শুকিয়ে পোলট্রি ফিড হিসাবে জমা দিলেই প্রতি কেজি পঙ্গপাল সংগ্রহের জন্য ২০ রুপিয়া করে দেয়া হচ্ছে গ্রামবাসীদের।

ভারত ও পাকিস্তান গত ২৫ বছরের মধ্যে এ বছর পঙ্গপালের সবচেয়ে মারাত্মক আক্রমণের শিকার হয়েছে। পাকিস্তানের কৃষিজমি অঞ্চলের ফসল ও কৃষকের আয় ঝুঁকির মুখে পড়েছে।

পাকিস্তানের খাদ্য মন্ত্রণালয়ের মুহাম্মাদ খুরশিদ ও বায়োটেকনোলজিস্ট যোহর আলী যুদ্ধবিধ্বস্ত ইয়ামনের উদাহরণ অনুসরণ করে প্রকল্পটি চালু করেছেন। উল্লেখ্য, ইয়েমেনের কর্তৃপক্ষ সে দেশের দুর্ভিক্ষের মধ্যে প্রোটিন-সমৃদ্ধ পঙ্গপাল খাওয়ার জন্য লোকজনকে উৎসাহিত করছে।

পঙ্গপালের আক্রমণে পুরো ফসল হারানো একজন কৃষক জানিয়েছেন, তিনি ও তার ছেলে এ পোকাটি ধরে এপর্যন্ত এক হাযার ৬০০ রুপি আয় করেছেন। ফলে ফসলের ক্ষতির কিছুটা পুষিয়ে যাচ্ছে।






সিরিয়া সংঘাত ধর্মীয় যুদ্ধের সূচনা করতে পারে - -ফরাসী পররাষ্ট্রমন্ত্রী
ছালাতের সুবিধার্থে ইন্দোনেশিয়ায় মোবাইল মসজিদ
মহাকাশে যেভাবে ছালাত আদায় করেছেন বিভিন্ন দেশের ১১ মুসলিম নভোচারী!
ইয়ামনে চলতি বছর দুর্ভিক্ষে মারা গেছে ৪০ হাযার শিশু
মুসলিম জাহান
ইহূদীদের জন্য হিব্রু ভাষায় কুরআনের অনুবাদ করছে মিসর সরকার
গাম্বিয়াকে ইসলামী রাষ্ট্র ঘোষণা
ভারত ও বাংলাদেশে পীস টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ
পাকিস্তানে দাড়ির স্টাইল নিষিদ্ধ করে প্রস্তাব পাস
ইস্রাঈলী অবৈধ বসতকারীরা যুদ্ধাপরাধ করছে
গর্ভনিরোধক ব্যবস্থা মুসলিম পরিবারে গ্রহণযোগ্য নয় - -এরদোগান
মসজিদে গুলি ছোঁড়ার পর পাল্টে গেল এক মার্কিন সেনার জীবন
আরও
আরও
.