আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর সাবেক ছাত্র আব্দুল্লাহিল কাফী গত ৫ই এপ্রিল’২০ মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ ও উছূলুদ্দীন অনুষদভুক্ত ইসলামী শিক্ষা বিভাগ থেকে সিজিপিএ ৪.৯৫ (মুমতায, মারতাবাতুশ শারাফ আল-উলা) পেয়ে পিএইচ.ডি. ডিগ্রী লাভ করেছেন। তাঁর পিএইচ.ডি. থিসিসের শিরোনাম ছিলالتحديات التى تواجه إكساب قِيم التربية الإسلامية لدى طلاب المدارس الإسلامية بشمال بنجلاديش مع تصور مقترح لمواجهتها (বাংলাদেশের  উত্তরাঞ্চলীয় মাদরাসা সমূহের শিক্ষার্থীদের ইসলামী মূল্যবোধ অর্জনের পথে চ্যালেঞ্জ সমূহ এবং তা প্রতিরোধে সম্ভাব্য প্রস্তাবনা)। তাঁর গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আব্দুল হামীদ এবং পরীক্ষক ছিলেন সঊদী আরবের আবহা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুবারক আশ-শাহরানী ও মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আব্দুল লতীফ আল-উরাইনী। ইতিপূর্বে তিনি একই বিভাগ থেকে ১৪৩৪-৩৫ হিজরী শিক্ষাবর্ষে التربية الجسمية المستنبطة من الاحاديث الواردة في كتاب الطب من صحيح البخارى (ছহীহুল বুখারীর চিকিৎসা অধ্যায়ে বর্ণিত হাদীছ সমূহের আলোকে শারীরিক শিক্ষা) শিরোনামে এম.এস ডিগ্রী অর্জন করেছিলেন। উল্লেখ্য যে, তিনি ২০০৫ সালে অত্র মারকায থেকে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে গমন করেছিলেন। তিনি চাঁপাই নবাবগঞ্জ যেলার কানসাট ইউনিয়নের জায়গীর গ্রামের মাওলানা লুৎফর রহমানের একমাত্র পুত্র। তিনি সকলের দো‘আ প্রার্থী।






মজলিসে আমেলার ভার্চুয়াল বৈঠক - .
শাহ মুহাম্মাদ হাবীবুর রহমান-এর মৃত্যু সংবাদ
কেন্দ্রীয় নেতৃবৃন্দের আরব আমীরাত ও সঊদী আরব সফর
হজ্জব্রত পালনের উদ্দেশ্যে ‘আন্দোলন’-এর নেতৃবৃন্দের সঊদী আরব গমন
‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর সাবেক সিনিয়র নায়েবে আমীর শায়খ আব্দুছ ছামাদ সালাফীর মৃত্যু
মুহাম্মাদ আবু সাঈদ এর মৃত্যু সংবাদ
মাসিক ইজতেমা
হাফেয ছাত্রদের সংবর্ধনা ও বার্ষিক সম্মেলন (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
সুধী সমাবেশ (আসুন! পবিত্র কুরআন ও হাদীছকে মূল হিসাবে গ্রহণ করি!)
ঈদুল ফিৎর পরবর্তী দাওয়াতী সফরে আমীরে জামা‘আত
বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
মাদ্রাসা ও মসজিদ উদ্বোধন
আরও
আরও
.