কেশরহাট, মোহনপুর, রাজশাহী ১৪ই মে মঙ্গলবার : অদ্য বাদ আছর যেলার মোহনপুর থানাধীন কেশরহাট আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মোহনপুর উপযেলার উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা দুররুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আহলেহাদীছ শিক্ষক ও ওলামা সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক মাওলানা দুররুল হুদা, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইহসান ইলাহী যহীর ও আল-‘আওন-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবুল বাশার।

হাড়ুপুর, রাজপাড়া, রাজশাহী ২৮শে জুন শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার রাজপাড়া থানাধীন হাড়ুপুর-গোবিন্দপুর মারকাযুদ দাওয়াহ আহলেহাদীছ জামে মসজিদে রাজশাহী-সদর সাংগঠনিক যেলার উদ্যোগে এক মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। শাখা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ গোলাম রাববানীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী-সদর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ নাযিমুদ্দীন ও উপদেষ্টা এ্যাডভোকেট জারজিস আহমাদ।

আতা নারায়ণপুর, মোহনপুর, রাজশাহী ২৮শে জুন শনিবার : অদ্য বাদ মাগরিব যেলার মোহনপুর থানাধীন আতা নারায়ণপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মোহনপুর উপযেলার উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আফাযুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম।






প্রশিক্ষণ
মারকাযী জমঈয়তে আহলেহাদীছ পাকিস্তান-এর আমীর সিনেটর প্রফেসর সাজিদ মীর-এর মৃত্যু
মৃত্যু সংবাদ
সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর কেন্দ্রীয় সভাপতি (আহমাদ আব্দুল্লাহ ছাকিব-এর পিএইচ.ডি. ডিগ্রী লাভ)
সৎকর্মের প্রতিদান উত্তম ও পবিত্র জীবন (যেলা সম্মেলন : নরসিংদী ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মারকায সংবাদ (জঙ্গীবাদ বিরোধী কুইজ ও কবিতা রচনা প্রতিযোগিতা)
মহিলা সমাবেশ
হাদীছ ফাউন্ডেশন লাইব্রেরী ও পাঠাগার উদ্বোধন
সীরাত কোর্স ১ম ব্যাচের পুরস্কার বিতরণী (হাদীছ ফাইন্ডশন শিক্ষা বোর্ড)
মারকায সংবাদ (নাহু ও ছরফ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী)
আরও
আরও
.