‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় উদ্যোগে গত ৩০শে এপ্রিল’২৪ মঙ্গলবার বিধ্বস্ত জনপদ ফিলিস্তীনের গাযার নির্যাতিত মুসলমানদের জন্য মিসরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় ‘বায়তুয যাকাত’-এর মাধ্যমে ২০ টন ত্রাণ সামগ্রী প্রেরণ করা হয়েছে। উক্ত ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুকনা খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য, ঔষধ ইত্যাদি। উক্ত ত্রাণ সামগ্রী প্রেরণের ব্যাপারে সার্বিক সহযোগিতা করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর সাবেক ছাত্র ও বর্তমানে মিসরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুমিনুল ইসলাম প্রমুখ। যারা ত্রাণ সামগ্রী প্রেরণের জন্য আর্থিকসহ সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের জন্য ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহম্মাদ আসাদুল্লাহ আল-গালিব আন্তরিকভাবে দো‘আ করেছেন। সেই সাথে তিনি ত্রাণ সামগ্রী প্রেরণে সহযোগিতার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।







মৃত্যু সংবাদ
মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সঊদী বিশ্ববিদ্যালয় ফারেগ ও অধ্যয়নরত মারকাযের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান (মারকায সংবাদ)
ইবতেদায়ী ও জেডিসিতে বৃত্তি প্রাপ্তি
ইসলামাবাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক দাওয়াহ কনফারেন্সে ‘যুবসংঘ’-এর সভাপতির অংশগ্রহণ
সংগঠনের তিনজন দায়িত্বশীলের পিএইচ.ডি. ডিগ্রি লাভ
তৃণমূল জনগণের নিকট আন্দোলন-এর দাওয়াত পৌঁছে দিন! - -আমীরে জামা‘আত
যেলা সম্মেলন : মেহেরপুর (জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে কাজ করুন) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
কেন্দ্রীয় দাঈর সফর
জান্নাতের মধ্যস্থলে থাকার স্বপ্ন নিয়ে এগিয়ে চলুন! (আহলেহাদীছ মনযিল : ভিত্তিপ্রস্তর স্থাপন) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মৃত্যু সংবাদ
নির্যাতিত রোহিঙ্গা ভাই-বোনদের মাঝে ত্রাণ বিতরণ
যেলা সম্মেলন
আরও
আরও
.