১লা মার্চ শুক্রবার সোহাগদল, স্বরূপকাঠি, পিরোজপুর : অদ্য বাদ মাগরিব যেলার স্বরূপকাঠি উপযেলাধীন দারুস সালাম আহলেহাদীছ জামে মসজিদ ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পিরোজপুর যেলার উদ্যোগে যেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। দারুস সালাম আহলেহাদীছ জামে মসজিদের সভাপতি মুহাম্মাদ শাহ আলম বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অনুষ্ঠানে সঞ্চালন ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মুরাদ হাসান।

আল-‘আওন : সম্মেলনে স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা ‘আল-‘আওনে’র যেলা কমিটি গঠন উপলক্ষে ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। ক্যাম্পিংয়ে ২৭ জনের ব্ললাড গ্রুপিং করা হয় এবং ১০ জন ডোনর তালিকাভুক্ত হন। অতঃপর মুরাদ হাসানকে সভাপতি ও মাহদী হাসানকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট যেলা ‘আল-‘আওনে’র কমিটি গঠিত হয়।







আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদরাসায় ইয়াতীম ভবনের নির্মাণকাজ শুরু
স্বদেশ-বিদেশ
গ্রন্থপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ (মারকায সংবাদ)
মাওলানা আবুবকর ছিদ্দীক-এর মৃত্যু সংবাদ
এলাকা সম্মেলন
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ
তাখাছ্ছুছ বিভাগের উদ্বোধন : মারকাযের ইতিহাসে নতুন মাইলফলক (মারকায সংবাদ)
মারকায সংবাদ
হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ (সীরাত পাঠ প্রতিযোগিতা ২০২১)
যেলা সম্মেলন : জয়পুরহাট জান্নাতের পথ বেছে নিন! - মুহতারাম আমীরে জামা‘আত
আবু তাহের মাস্টার ও মুহাম্মাদ মাহফূযুর রহমান (মৃত্যু সংবাদ)
‘আহলেহাদীছ আন্দোলন’ মানুষকে শাশ্বত সত্যের পথ দেখায় (যেলা সম্মেলন : কুমিল্লা ২০২২)
আরও
আরও
.