নওদাপাড়া, রাজশাহী ১২ই রামাযান ১৪ই এপ্রিল বৃহস্পতিবার : অদ্য বাদ আছর আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার অফিস কক্ষে অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল ‘আত-তাহরীক টিভি’র উদ্যোগে মাহে রামাযান উপলক্ষ্যে ‘ব্যবসা-বাণিজ্যে ইসলামী দিক-নির্দেশনা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ‘আত-তাহরীক টিভি’র অনুষ্ঠান পরিচালক মুহাম্মাদ শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মাসিক আত-তাহরীক-এর সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন এবং ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। উক্ত অনুষ্ঠানে রাজশাহী মহানগরী ও পার্শ্ববর্তী এলাকা থেকে প্রায় ১০০ জন ব্যবসায়ী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচকগণ ব্যবসা-বাণিজ্যের গুরুত্ব এবং শারঈ বিভিন্ন দিক তুলে ধরেন। তারা ব্যবসায়ীদেরকে হালাল পণ্যের ব্যবসা করতে, প্রতারণা থেকে বেঁচে থাকতে এবং বছরান্তে হিসাব করে সঠিকভাবে যাকাত বের করতে উদ্বুদ্ধ করেন। এ সময়ে ব্যবসায়ীদেরকে আত-তাহরীক সহ হাদীছ ফাউন্ডেশন প্রকাশিত কিছু বই উপহার দেওয়া হয়।




একুশে বই মেলায় স্টল উদ্বোধন
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল
সংগঠন সংবাদ
মৃত্যু সংবাদ
পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের নিঃশর্ত অনুসরণই মানুষকে মুক্তি দিতে পারে (যেলা সম্মেলন : রংপুর ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আহলেহাদীছ মহিলা সংস্থা (মাসিক ইজতেমা)
হজ্জব্রত পালন শেষে ২৮ দিন পর মুহতারাম আমীরে জামা‘আতের দেশে প্রত্যাবর্তন
আলোচনা সভা
প্রশিক্ষণ ও অডিট
সীরাত কোর্স ১ম ব্যাচের পুরস্কার বিতরণী (হাদীছ ফাইন্ডশন শিক্ষা বোর্ড)
কেন্দ্রীয় নেতৃবৃন্দের আরব আমীরাত ও সঊদী আরব সফর
শিক্ষক প্রশিক্ষণ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড )
আরও
আরও
.