১লা নভেম্বর শুক্রবার স্টেডিয়াম ময়দান, জলঢাকা, নীলফামারী : অদ্য বেলা ১১-টায় যেলার জলঢাকা উপযেলাধীন জলঢাকা স্টেডিয়াম ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন’ নীলফামারী-পূর্ব ও পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে আশাতীত জনগণের মহা সমাবেশে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত কথা বলেন। তিনি সূরা আন‘আমের ৫০ আয়াত তেলাওয়াত করে বলেন, শেষনবী মুহাম্মাদ (ছাঃ) আমাদের নিকট তাঁর নিজস্ব মনগড়া কোন কথা বলেননি। বরং তাঁর নিকট যে অহি-র বিধান এসেছে, তিনি তাই প্রচার ও প্রতিষ্ঠা করেছেন। আমরা আপনাদের সেই একই দাওয়াত দিচ্ছি। তাই আহলেহাদীছ আন্দোলন প্রচলিত কোন মাযহাবের নাম নয় বরং একটি পথের নাম। এটি সার্বিক জীবনে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের পথে জীবন পরিচালনার আন্দোলন।

যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা মুহাম্মাদ ওছমান গণীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডে’র চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, আল-‘আওনে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির, নীলফামারী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আব্দুল জলীল, পশ্চিম সাংগঠনিক যেলার সাধারণ সম্পাদক আব্দুছ ছামাদ, প্রশিক্ষণ সম্পাদক আব্দুস সালাম, জলঢাকা উপযেলার সভাপতি মাওলানা মুহাম্মাদ মনোয়ার প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন নীলফামারী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক আশরাফ আলী।

সম্মেলনে নীলফামারী-পূর্ব ও পশ্চিম ছাড়াও রংপুর পূর্ব-পশ্চিম, দিনাজপুর প্রভৃতি যেলা সমূহ থেকে বিপুল সংখ্যক কর্মী ও শ্রোতাবৃন্দ উপস্থিত ছিলেন।







হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড
আন্দোলন-এর কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর মহাপরিচালক
মৃত্যু সংবাদ
মুহাম্মাদ আব্দুল ওয়াজেদ- এর মৃত্যু সংবাদ
মৃত্যু সংবাদ
মহিলা সমাবেশ
মহিলা ও সুধী সমাবেশ
মুহাম্মাদ মুয্যাম্মিল হক (খুলনা); ডা. মুহাম্মাদ ইদ্রীস আলী (রাজশাহী); মাওলানা মুহাম্মাদ মেছবাহুদ্দীন (মুর্শিদাবাদ) এর মৃত্যু সংবাদ
পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের নিঃশর্ত অনুসরণই মানুষকে মুক্তি দিতে পারে (যেলা সম্মেলন : রংপুর ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
(৫) মাওলানা আব্দুল্লাহ মাদানী ঝান্ডানগরীর মৃত্যু :
আব্দুল মান্নান-এর মৃত্যু সংবাদ
আলোচনা সভা (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
আরও
আরও
.