নওদাপাড়া, রাজশাহী ১৪ই এপ্রিল শুক্রবার : অদ্য সকাল ৮-টায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্স-এর পূর্বপার্শ্বস্থ ভবনের দ্বিতীয় তলায় আল-‘আওন (স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা)-এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করা হয়। আল-‘আওন-এর সভাপতি ডা. আব্দুল মতীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত ও আল-‘আওন-এর প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক নূরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। এছাড়া ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’-এর বিভিন্ন স্তরের দায়িত্বশীল, যেলা সভাপতি, কেন্দ্রীয় কাউন্সিল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন আল ‘আওন-এর সমাজকল্যাণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ শাকির ও ইসলামী জাগরণী পরিবেশন করেন প্রচার সম্পাদক রাকীবুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ রবীউল ইসলাম।







আহলেহাদীছ মহিলা সংস্থা (মাসিক ইজতেমা)
যুবসংঘ (কর্মী সম্মেলন ২০১৭) (জান্নাত লাভের স্বপ্ন নিয়ে সংগঠনের কাজ করুন) - -আমীরে জামা‘আত
হাফিযা নাছরীন-এর মৃত্যু সংবাদ
বার তাকবীরে ঈদের ছালাত
কর্মী ও সুধী সমাবেশ
রোহিঙ্গাদের উপর নির্মম রাষ্ট্রীয় নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান - -মুহতারাম আমীরে জামা‘আত
ডাঃ মোঃ মোবারক হোসেন-এর মৃত্যু সংবাদ (রাজশাহী)
মাওলানা শিহাবুদ্দীন মাদানীর মৃত্যু
চাঁদমারী ইফতার মাহফিল :
ইসলামের দেয়া সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচী অনুসরণ করুন - -আমীরে জামা‘আত
‘ইসলামী সমাজ ও রাষ্ট্র সংস্কারে আমাদের ভাবনা’ শীর্ষক সেমিনার (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
সুধী সমাবেশ (নওগাঁ, বগুড়া, ভোলা, গাযীপুর, পলাশবাড়ী, নীলফামারী, ফরিদপুর)
আরও
আরও
.