করোনা পরিস্থিতিতে দেশে দেশে চলছে লকডাউন। অনেক দেশেই এই সংকটে নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার খাবারের অভাবে ক্ষুধার্ত সন্তানদের সান্ত্বনা দিতে পাতিলে পাথর রান্না করলেন অসহায় বিধবা মা! ক্ষুধার্ত ৮ সন্তানের কান্না থামানো যাচ্ছিল না। এমতাবস্থায় তাদের পাশে বসিয়ে হাড়িতে পাথর বসিয়ে রান্নার ভান করলেন এক মা। মায়ের আশা- বাচ্চারা খাবারের অপেক্ষা করতে করতে এক সময় হয়তো ঘুমিয়ে যাবে।

কেনিয়ার উপকূলীয় মোম্বাসা শহরে ঘটেছে হৃদয়বিদারক এই ঘটনা। এমন মর্মস্পর্শী ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। রান্না বসানো ওই নারীর নাম পেনিনা বাহাতি কিতসাও। তিনি বিধবা। স্বামীকে হারিয়ে স্থানীয় একটি লন্ড্রিতে কাজ নেন অক্ষরজ্ঞানহীন কিতসাও। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সরকারী বিধিনিষেধে কাজটি হাতছাড়া হয়ে গেছে তার। ফলে ঘরে খাবার নেই।

কিন্তু পেট তো আর লকডাউন মানে না। ক্ষুধার জ্বালায় কোনোভাবেই থামছিল না শিশুদের কান্না। উপায় না পেয়ে ধোঁকা দেয়ার এই পথ বেছে নেন তিনি। মর্মস্পর্শী ঘটনাটি নজরে পড়ে প্রতিবেশী প্রিসকা মোমানির। ফলে সংবাদ মাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ওই মাকে সাহায্যের শেষ নেই মানুষজনের। বহু মানুষ এগিয়ে এসেছেন তার সাহায্যার্থে।






১৬ হাযারের অধিক হার্ট সার্জারীর অভিজ্ঞ ডাক্তারের মৃত্যু হ’ল হার্ট অ্যাটাকে
কুতুবদিয়ার পশ্চিমে সাগরে জেগে উঠেছে সম্ভাবনার নতুন দ্বীপ
শ্রীলঙ্কায় কাঁঠাল খেয়ে বেঁচে আছে লাখ লাখ মানুষ
শ্রবণ প্রতিবন্ধীদের বিনামূল্যে কক্লিয়ার ইমপ্লান্ট কর্মসূচী চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে
পুলিশ ও জনপ্রতিনিধি ছাড়া মাদক ব্যবসা চলে না - -ডিএমপি কমিশনার
ইউরোপে বায়ু দূষণে ৫ লাখ মৃত্যু
অবশেষে মসজিদ নির্মিত হ’ল ইউরোপের মসজিদবিহীন শহর এথেন্সে
সিগারেট ছেড়ে ৭ বছরে সঞ্চয় প্রায় আড়াই লাখ টাকা
গাযা যুদ্ধ শুরুর পর ইস্রাঈলের জন্য যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমাণ সামরিক সাহায্য
পাথরের মত শক্ত হয়ে যাওয়ার পথে শিশুটি
ভারতে অস্ত্রের বড় উৎস ইস্রাঈল
পাটকাঠি থেকে বিস্ময়কর গ্রাফিন তৈরি : বাংলাদেশী বিজ্ঞানীর অভাবনীয় সাফল্য
আরও
আরও
.