-প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘পুলিশ তদন্ত করতে গিয়ে মামলায় প্রকৃত আসামীদের বাদ দিয়ে প্রতিবেদন দিয়ে থাকে। এতে অপরাধীরা পার পেয়ে যায়’। গত ১লা জুন গোপালগঞ্জ যেলা জজ আদালতের উদ্যোগে আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত কনফারেন্সে প্রধান বিচারপতি এ কথা বলেন। তিনি বলেন, পুলিশকে মামলার সঠিক তদন্ত করে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পেতে সহযোগিতা করতে হবে। মামলায় প্রকৃত আসামীদের বাদ দিয়ে প্রতিবেদন দেওয়ায় মামলা ক্ষতিগ্রস্ত হয় এবং অপরাধীরা পার পেয়ে যায়। তাই ১৬১ ধারায় জবানবন্দি নেওয়ার সময় পুলিশকে আরো যত্নবান হ’তে হবে।

বিচারকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিচারকাজে দীর্ঘসূত্রিতা বিচার প্রত্যাশীদের জন্য কুফল বয়ে আনে। এ কারণে বিচারকদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে এবং বিচারকাজে অহেতুক কালক্ষেপণ করা যাবে না। এর ফলে মানুষকে অযথা ভোগান্তির শিকার হ’তে হয়। যা দরিদ্র, নারী ও শিশুদের জন্য হয় আরও ক্ষতিকর।

[কথা খুবই সত্য ও বাস্তব। কিন্তু এর জন্য মূলতঃ দায়ী হ’ল দলীয় প্রশাসন ব্যবস্থা। ফলে পুলিশ এখন সরকারের লাইসেন্সপ্রাপ্ত সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। যখন যে সরকার ক্ষমতায় থাকে, সেই সরকারের লোকদের পক্ষে কাজ করাই হ’ল পুলিশের প্রচলিত রীতি। একইভাবে দলীয় আইনজীবী ও দলীয় বিচারকরাও এজন্য দায়ী। পারবেন কি মাননীয় প্রধান বিচারপতি সমস্যার মূল উৎপাটন করতে? (স.স.)]






রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেশকৃত ৪টি প্রস্তাব
‘কালু কসাই’-এর মানবতা (৫৮০ টাকায় গরুর গোশত বিক্রি)
দেশে ১৬টি খাতে বছরে ৮ হাযার ৮২১ কোটি ৮০ লাখ টাকা ঘুষ দিতে হয় : টিআইবি
ইউরোপে তাপপ্রবাহে এক সপ্তাহে ১৬ হাযার মৃত্যু, তবু এসি ব্যবহারে রাযী নন অধিকাংশ ইউরোপীয়
সারা দেশে চালু হচ্ছে সরকারী ফার্মেসী, স্বল্পমূল্যে মিলবে ২৫০ প্রকারের ঔষধ
দাঙ্গা থেকে বাঁচিয়ে বিশ্বনন্দিত হ’লেন পুত্রহারা ইমাম
ফ্রান্স থেকে ৯ হাযার কি.মি. হেঁটে ওমরাহ পালন
জার্মানী ইসলামের কাছে আত্মসমর্পণ করেছে
ই-কমার্সের নামে ডিজিটাল প্রতারণা (হাতিয়ে নিয়েছে ২২ লাখ গ্রাহকের ২৬৮ কোটি টাকা)
বোরক্বা না খোলায় মেট্রোয় উঠতে বাধা
২০০১ থেকে মধ্যপ্রাচ্য ও এশিয়ায় যুদ্ধে ৫৬০ হাযার কোটি ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র
অবশেষে ছিটমহল বিলুপ্ত হল
আরও
আরও
.