হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমদ শফী আমৃত্যু হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক পদে থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাসার শূরা কমিটি। গত ১৭ই জুন দীর্ঘ এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে আরো দু’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। সেগুলো হচ্ছে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মাদ্রাসার সহকারী মুহতামিমের পদ থেকে অব্যাহতি প্রদান এবং মাদ্রাসার সহকারী মুহতামিম হিসাবে দায়িত্ব পালনের জন্য আল্লামা শেখ আহমদ মনোনীত হয়েছেন।

উল্লেখ্য, হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত অসুস্থতাসহ নানা রোগে ভুগছেন। তাঁর উত্তরসূরী কে হবেন তা নিয়ে দু’টি পক্ষের মধ্যে উত্তাপ চলছিল দীর্ঘদিন ধরে। একটি পক্ষ হচ্ছে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর। অপরটি হচ্ছে আল্লামা শাহ আহমদ শফীর অনুসারী। এই উত্তাপ প্রশমনে এবং পরবর্তী মহাপরিচালক নির্বাচনের জন্য এদিন হাটহাজারী মাদ্রাসায় মজলিসে শূরার বৈঠক বসে।

মাওলানা শেখ আহমদ শিক্ষা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হাটহাজারী মাদ্রাসায় লেখাপড়া করেন। অতঃপর টানা ৩৫ বছর যাবত হাটহাজারী মাদ্রাসাতেই শিক্ষকতা করেন। অতঃপর কোন কারণবশতঃ তাঁকে অব্যাহতি দেওয়া হ’লেও চট্টগ্রামের উবায়দিয়া নানুপুর মাদ্রাসায় কয়েক বছর শাইখুল হাদীছ হিসাবে শিক্ষকতার পর পুনরায় ২০১৮ সালে তাঁকে হাটহাজারীতে নিয়ে আসা হয়।






জাতীয় সংসদ নির্বাচন ২০১৮
রোহিঙ্গাদের জমিতে ঘাঁটি বানাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী
ভালো স্বামী বানাতে সেনেগালে কাজ করে যাচ্ছে ‘স্কুল ফর হাজবেন্ডস’
ইসলাম প্রেমে হেরে গেল ইসরায়েলের ১০০ মিলিয়ন ডলার
রামাযানে এক টাকা লাভে পণ্য বিক্রি!
জন্মদাতা বা জন্মদাত্রী থেকে যাচ্ছে অদৃশ্যে (বাড়ছে নবজাতক হত্যাকান্ড)
রোহিঙ্গাদের আবাসনে সোয়া ২ হাযার কোটি টাকার প্রকল্প অনুমোদন
বিশ্বে ঘরছাড়া মানুষ ৬ কোটির বেশী
দাদনের ফাঁদে নিঃস্ব প্রান্তিক পোলট্রি খামারীরা
সচিব ১৩, অতিরিক্ত সচিব ৩৮৬, যুগ্ম সচিব ১০৫, উপসচিব ২৭০, ডিসি ৯ এবং ইউএনও ১৭২ জন (প্রশাসনের সর্বত্র নারীর দাপট)
দেশের মোট জনসংখ্যা ১৭ কোটি, মুসলিম ৯১%
জাতীয় সংসদের ব্যতিক্রমধর্মী বাজেট বক্তব্য পেশ করলেন অর্থমন্ত্রী
আরও
আরও
.