সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টাদেশের আমলাতন্ত্রকে জনগণের বুকে চেপে বসা ‘জগদ্দল পাথর’ এবং উন্নয়নের প্রধান অন্তরায় হিসাবে অভিহিত করে এর অকার্যকারিতা, দীর্ঘসূত্রিতা ও মানবিক দায়িত্বহীনতার তীব্র সমালোচনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবীর খান। গত ২৭শে জানুয়ারী রাজধানীর তেজগঁাওয়ে বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারী দফতরগুলোতে কেবল চিঠি চালাচালি, সভা ও আনুষ্ঠানিকতা চলে। জনজীবনের সমস্যা সমাধানে কোন বাস্তব উদ্যেগ নেওয়া হয় না। বরং কর্মকর্তারা নিজেদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও দুর্নীতির পথ প্রশস্ত করতেই ব্যস্ত থাকেন। অনুষ্ঠানে আমলাতন্ত্রের উপর জনগণের ক্ষোভের চিত্র তুলে ধরে ফাওজুল কবীর খান বলেন, ‘আমাকে একজন বলেছিল যে মাইলস্টোন স্কুল ও কলেজে যে বিমান দুর্ঘটনা হয়েছে-এই বিমানটি মাইলস্টোনে না পড়ে সচিবালয়ের ওপরে পড়া উচিত ছিল’। সরকারের মেয়াদের শেষ পর্যায়ে এসে তিনি সতর্ক করেন যে, আমলারা পরিবর্তন না চাইলে সরকার বদলালেও সমস্যার সমাধান হবে না।





বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক কার্যক্রম শুরু
দেশের প্রতিটি আইনই ত্রুটিপূর্ণ -প্রধান বিচারপতি
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে শেখ হাসিনার আম উপহার
ভারতে অস্ত্রের বড় উৎস ইস্রাঈল
হিমালয়ের বরফ গলে মহাসংকটে উপমহাদেশের ২০০ কোটি মানুষ
৭০ মামলার দিনমজুর আসামীর আদালতে হাযিরা
২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত মোটা হবেন ৪০০ কোটি মানুষ
‘দলীল যার, জমি তার’ বিল পাশ হ’ল সংসদে
লিভার চিকিৎসায় বাংলাদেশী চিকিৎসকদের উদ্ভাবন
ব্রিটেনে এক-তৃতীয়াংশ স্কুলছাত্রী যৌন হয়রানির শিকার
জাতীয় সংসদের ব্যতিক্রমধর্মী বাজেট বক্তব্য পেশ করলেন অর্থমন্ত্রী
ব্যাংকে টাকা রাখলে প্রতি বছর দুই শতাংশ কমবে
আরও
আরও
.