বাংলাদেশে সাড়ে তিন কোটির অধিক শিশু ক্ষতিকর সীসা শরীরে বয়ে বেড়াচ্ছে। বড়দের তুলনায় শিশুদের শরীরে সীসার প্রভাব বেশী। আইইডিসিআর এর গবেষণার তথ্যে, টাঙ্গাইল, খুলনা, সিলেট, পটুয়াখালী এই চার যেলায় পরীক্ষিত ৯৮০ জন শিশুর সবারই রক্তে সীসার উপস্থিতি মিলেছে। এর মধ্যে ৬৫ শতাংশ শিশুরই রক্তে সীসার মাত্রা যুক্তরাষ্টের সিডিসি নির্ধারিত মাত্রা ৩ দশমিক ৫ মাইক্রো গ্রামের চেয়ে বেশী। এর মধ্যে ২৪ মাস থেকে ৪৮ মাস বয়সী শিশুদের শতভাগের শরীরেই সীসার উপস্থিতি পাওয়া গেছে। গবেষকরা বলছেন, ছোটবেলায় সীসার প্রভাব বুদ্ধিমত্তা কমায়, মনোযোগের ঘাটতি তৈরি করে, শিশুদের লেখাপড়ায় দুর্বল করে তোলে, যা ভবিষ্যতে তাদের অনেক আগ্রাসী করে তোলে।

[এর কারণ অনুসন্ধান ও তা প্রতিরোধের জন্য আমরা বিজ্ঞানীদের প্রতি আহবান জানাই। সেই সাথে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণের আবেদন জানাই (স.স.)]

 






বাংলাদেশে নদীর পানিতে ৩০০ গুণ বেশী এন্টিবায়োটিক দূষণ
আকিজ মোটরসের ইলেকট্রিক বাইক মাত্র ৮ টাকা খরচে চলবে সারাদিন
বিপাকে রোগাক্রান্ত ও এয়ার কন্ডিশন ব্যবহারকারীরা (ইমিউনিটির আধিক্যের কারণে করোনায় আক্রান্ত অধিকাংশ খেটে খাওয়া মানুষ রক্ষা পাচ্ছে)
দক্ষতাসম্পন্ন শিক্ষক সূচকে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন বাংলাদেশ
ধর্মীয় অনুশাসন মেনে চললে শিশু নির্যাতন কমবে - -সেমিনারে বক্তাগণ
যুক্তরাজ্যে মুসলিম স্বাস্থ্যকর্মীদের জন্য ‘পিপিই হিজাব’
৯৯ শতাংশ সম্পদ দান করে দেবেন বিল গেটস
বরগুনার ১১৭ কেজি ওযনের মিষ্টি কুমড়া বিক্রি হ’ল বরিশালে
মার্কিন মুল্লুকের তরুণেরা কেন এত আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন!
সুপ্রীম কোর্ট প্রাঙ্গণের মূর্তিটি মূর্তি নয়, ভাস্কর্য - -এ্যাটর্নি জেনারেল
ফ্রান্সে বন্ধ করে দেয়া হচ্ছে দেড় শতাধিক মসজিদ!
এক ট্রেনেই যাওয়া যাবে সুন্দরবন
আরও
আরও
.