পিরুজালী, গাযীপুর ২৮শে জুন শুক্রবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন পিরুজালী বর্তাপাড়া আহলেহাদীছ জামে মসজিদে  গাযীপুর যেলা আল-আওনের কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আল-‘আওনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহম্মাদ আবুল বাশার ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার শিক্ষক মুহাম্মাদ খায়রুল ইসলাম। অনুষ্ঠানে রেযাউল করীমকে সভাপতি ও রাসেল মাহমূদকে সাধারণ সম্পাদক করে আল-‘আওন গাযীপুর যেলার ২০১৯-২১ সেশনের ৯ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়।

সোনাপুর, মহাদেবপুর, নওগাঁ ২৮শে জুন শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার মহাদেবপুর থানাধীন সোনাপুর আহলেহাদীছ জামে মসজিদে আল-আওনের যেলা কমিটি গঠন করা হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুস্তাক্বীম আহমাদ ও আল-‘আওনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদ। অনুষ্ঠানে ডাঃ মুহাম্মাদ শাহীনুর রহমানকে সভাপতি ও আব্দুল হালীমকে সাধারণ সম্পাদক করে আল-‘আওন নওগাঁ যেলার ২০১৯-২১ সেশনের ৯ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়।

হরিপুর, ঠাকুরগাঁও ৫ই জুলাই শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার হরিপুর থানাধীন পশ্চিম বনগাঁও মাদরাসা মাঠে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ঠকিুরগাঁও যেলার উদ্যোগে যেলা আল-‘আওনের কমিটি পুনর্গঠন করা হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি যিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আল-‘আওনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন। অনুষ্ঠানে আফতাবুদ্দীনকে সভাপতি ও মুয্যাম্মেল হককে সাধারণ সম্পাদক করে আল-‘আওন ঠাকুরগাঁও যেলার ২০১৯-২১ সেশনের ৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।






মুহতারাম আমীরে জামা‘আতের ডান হাঁটুর (নী রিপ্লেসমেণ্ট) সার্জারী সম্পন্ন - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আল-হেরা প্রধান শফীকুল ইসলামের চির বিদায়
আলোচনা সভা, তা‘লীমী বৈঠক; ঈদ সামগ্রী ও ফিৎরা বণ্টন
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
যেলা সম্মেলন \ ময়মনসিংহ (সার্বিক জীবনে আল্লাহর ইবাদতে ব্রতী হৌন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
মাসিক ইজতেমা
মৃত্যু সংবাদ (মুহাম্মাদ জালালুদ্দীন)
রাসূলুল্লাহ (ছাঃ)-কে অবমাননার বিরুদ্ধে রুখে দাঁড়ান! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আমীরে জামা‘আতের চট্টগ্রাম, কক্সবাজার ও টাঙ্গাইল সফর
সংস্কৃতি চর্চা নয় বরং বিশ্বাসগত ভ্রান্তি দূর করার মাধ্যমেই জঙ্গীবাদ নির্মূল করা সম্ভব - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
আরও
আরও
.