‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী যেলার সাবেক উপদেষ্টা ও ‘আন্দোলন’-এর একনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী, সপুরা মিয়াঁপাড়া আহলেহাদীছ জামে মসজিদের দীর্ঘ দিনের কোষাধ্যক্ষ ও বর্তমান কমিটির উপদেষ্টা জনাব মুহাম্মাদ মানছূর রহমান (৭০) গত ৭ই সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২-টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজেঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। পরদিন ৮ই সেপ্টেম্বর বুধবার বেলা ২-টায় সপুরা আহলেহাদীছ ঈদগাহ ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযা ছালাতে ইমামতি করেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, রাজশাহী সদর ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক মুবীনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা. সিরাজুল হক, রাজশাহী-পশ্চিম যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা দুররুল হুদা সহ রাজশাহী সদর, রাজশাহী-পূর্ব ও পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’ ও যুবসংঘে’র দায়িত্বশীলগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত জানাযায় অংশগ্রহণ করেন। অতঃপর সপুরা গোরস্থানে তাকে দাফন করা হয়। জনাব মানছূর রহমান দীর্ঘদিন যাবৎ হৃদরোগে ও প্রেসারে ভুগছিলেন।

[আমরা তার রূহের মাগফেরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।- সম্পাদক]

           
           
           
           
           
           
           
           
           
           
           
           
           





বাবরী মসজিদ নিয়ে ভারতীয় সুপ্রীম কোর্টের রায় অগ্রহণযোগ্য - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আল-‘আওন
মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স উদ্বোধন
প্রচলিত রাজনীতির সাথে আপোষ নয়, বরং আদর্শিক দৃঢ়তা বজায় রাখুন! (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৫;আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
রাজশাহী বিশ্ববিদ্যালয় কলা অনুষদ আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সে হাদীছ ফাউন্ডেশনের চার গবেষকের প্রবন্ধ উপস্থাপন
প্রবাসী সংবাদ (‘আহলেহাদীছ আন্দোলন’ মালয়েশিয়া শাখা গঠন)
হজ্জব্রত পালন শেষে ২৮ দিন পর মুহতারাম আমীরে জামা‘আতের দেশে প্রত্যাবর্তন
প্রতিবাদ বিজ্ঞপ্তি
ছালাতুল খুছূফ আদায়
ম্যুরালের নামে মূর্তি স্থাপন বন্ধ করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড
বার্ষিক কর্মী সম্মেলন ২০১৯
আরও
আরও
.