আন্ধারমুহা, চিরিরবন্দর, দিনাজপুর ২০শে সেপ্টেম্বর বুধবার : অদ্য বেলা ২-টায় দিনাজপুর যেলার চিরিরবন্দর উপযেলাধীন আন্ধারমুহা আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুর রাযযাকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম ও যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি সাজ্জাদ হোসাইন প্রমুখ।

সন্তোষপুর, পবা, রাজশাহী ২২শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ মাগরিব রাজশাহীর পবা থানাধীন সন্তোষপুর পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী-সদর সাংগঠনিক যেলার উদ্যোগে মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সাবেক সভাপতি আলহাজ্জ মকবূল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর দাঈ ও ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা এ্যাডভোকেট জারজিস আহমাদ, রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সাবেক অর্থ সম্পাদক মুকাম্মাল হোসাইন ও সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ।

মুসলিমপাড়া, রংপুর ২৯শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ শহরের মুসলিম পাড়াস্থ শেখ জামালুদ্দীন আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রংপুর যেলার উদ্যোগে প্রথমবারের মত মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যক্ষ হেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী ইজতেমায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর দাঈ ও সোনামণি কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অনুষ্ঠানে স্বাগত ভাষণ পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাস্টার আব্দুল হাদী। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ শিহাবুদ্দীন ও সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মাহমূদ প্রমুখ। অনুষ্ঠান শেষে মুহাম্মাদ মুস্তাকীমকে পরিচালক করে ৭ সদস্য বিশিষ্ট সোনামণি রংপুর যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়।






অহি-র জ্ঞান ভিত্তিক আলোকিত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিন! (হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
জান্নাতের মধ্যস্থলে থাকার স্বপ্ন নিয়ে এগিয়ে চলুন! (আহলেহাদীছ মনযিল : ভিত্তিপ্রস্তর স্থাপন) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মারকায সংবাদ (দাখিল পরীক্ষা ২০২১-এর ফলাফল)
নির্ভেজাল তাওহীদ ও ছহীহ সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করুন! (যেলা সম্মেলন ২০২৫ : কিশোরগঞ্জ)
২দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা
আহলেহাদীছ পেশাজীবী ফোরাম
যেলা কমিটি গঠন
দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা গঠনে সকলে এগিয়ে আসুন!
২৮তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন
মৃত্যু সংবাদ
সুধী সমাবেশ/ মাসিক ইজতেমা
ইসলামী সম্মেলন
আরও
আরও
.