নওদাপাড়া, রাজশাহী ২৯শে জানুয়ারী শুক্রবার : অদ্য সকাল ১০-টায় ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর উদ্যোগে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব লিখিত ‘সীরাতুর রাসূল (ছাঃ)’ গ্রন্থের উপর সীরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে ৭ই জানুয়ারী পর্যন্ত দেশ ও বিদেশ থেকে দুই সহস্রাধিক প্রতিযোগী অনলাইনে রেজিস্ট্রেশন করেন। অনলাইনে এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন মুহাম্মাদ আব্দুল জববার (চাঁপাই নবাবগঞ্জ), ২য় স্থান অধিকার করেন মুহাম্মাদ আব্দুর রহমান (রংপুর) এবং ৩য় স্থান অধিকার করেন মুহাম্মাদ রিয়াযুল ইসলাম (নওগাঁ)। এছাড়াও রয়েছে ৭টি বিশেষ পুরস্কার এবং ৪০টি সান্ত্বনা পুরস্কার। ১ম পুরস্কার ২০ হাযার টাকা, ২য় পুরস্কার নগদ ১৫ হাযার টাকা ও ৩য় পুরস্কার ১০ হাযার টাকাসহ ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’ প্রকাশিত সকল বইয়ের একটি সেট এবং ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ আয়োজিত বার্ষিক শিক্ষাসফরের টিকেট। এছাড়া বিশেষ ও সান্ত্বনা পুরস্কারপ্রাপ্তদের জন্য রয়েছে নগদ অর্থ ও বই।






মাসিক ইজতেমা
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (যেলা দায়িত্বশীল প্রশিক্ষণ)
বন্যার্তদের পাশে আমীরে জামা‘আত (২২, ২৭ ও ২৯শে আগষ্ট’১৭ মঙ্গল, রবি ও মঙ্গলবার)
কেন্দ্রীয় দাঈর সফর
সংগঠন সংবাদ
মহিলা সংস্থা (দায়িত্বশীল প্রশিক্ষণ)
প্রকৃত ইসলামী শিক্ষাই সমাজে শান্তি আনতে পারে - -আমীরে জামা‘আত
মৃত্যু সংবাদ
ড. মুছত্বফা আ‘যমীর মৃত্যু
বিশ্ব আজ তাকিয়ে আছে প্রকৃত ইসলামের দিকে (যেলা সম্মেলন : মৌলভীবাজার) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সোনামণি (১৭ই ডিসেম্বর’২৪ মঙ্গলবার, কালদিয়া, বাগেরহাট )

যেলা সম্মেলন : রাজশাহী-পশ্চিম

রাসূলুল্লাহ (ছাঃ)-এর আনুগত্যের মধ্যেই মানবজাতির মুক্তি নিহিত - -আমীরে জামা‘আত
আরও
আরও
.