৭২. কক্সবাজার ৫ই ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার সদর থানাধীন বাজারঘাটা হাফেয আহমাদ চৌধুরী আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি এ্যাডভোকেট শফীউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। সভায় এ্যাডভোকেট মুহাম্মাদ শফীউল ইসলামকে সভাপতি ও মুহাম্মাদ মুজীবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৭৩. চাঁদপুর ৫ই ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার সদর থানাধীন বাখরপুর কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আতাউল্লাহ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। সভায় আতাউল্লাহ শরীফকে সভাপতি ও হেমায়েত হোসাইনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৭৪. রাঙ্গামাটি ৬ই ডিসেম্বর শনিবার : অদ্য বাদ মাগরিব যেলার সদর থানাধীন হোটেল গ্রীন হিলে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি ফযলুল বারী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন এবং শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। সভায় ফযলুল বারী মাস্টারকে সভাপতি ও মুহাম্মাদ আবূ হানীফকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।







ছিরাতে মুস্তাক্বীমের অনুসারী হৌন! (যেলা সম্মেলন : রাজশাহী-পূর্ব) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
‘ইসলামী সমাজ ও রাষ্ট্র সংস্কারে আমাদের ভাবনা’ শীর্ষক সেমিনার (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
মারকায সংবাদ (দাখিল পরীক্ষার ফলাফল)
মাসিক ইজতেমা; মাদ্রাসা উদ্বোধন ও কেন্দ্রীয় দাঈর সফর
উপযেলা সম্মেলন (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
আত-তাহরীক মার্চ ’১৩ বিশেষ সংখ্যার সংশোধনী - আত-তাহরীক ডেস্ক
যেলা সম্মেলন : জয়পুরহাট (জীবনের উদ্দেশ্য পূরণে ব্রতী হৌন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
প্রবাসী সংবাদ (সিঙ্গাপুরে ১২ তাকবীরে ঈদের ছালাত)
তাখাছ্ছুছ বিভাগের ৩য় ব্যাচ উদ্বোধন (মারকায সংবাদ)
মারকায সংবাদ (বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত রাজশাহী বিভাগীয় পর্যায়ের ক্বিরাআত প্রতিযোগিতায় মারকাযের ছাত্রের কৃতিত্ব)
মারকায সংবাদ (৮ মাসে হিফয সম্পন্ন করল মারকাযের ছাত্র, মুহাম্মাদ মীযানুর রহমান)
আন্দোলন (কেন্দ্রীয় দাঈর সফর)
আরও
আরও
.