ইউসুফপুর-সিপাইপাড়া, চারঘাট, রাজশাহী ১৩ই নভেম্বর শুক্রবার : অদ্য বাদ আছর যেলার চারঘাট উপযেলাধীন ইউসুফপুর-সিপাইপাড়া দারুল হাদীছ সালাফিইয়াহ মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা ডা. ইদ্রীস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ও ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্ল­াহ ছাকিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘শিক্ষা বোর্ড’-এর সচিব ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়ার সিনিয়র শিক্ষক শামসুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর যুববিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহীম, দফতর সম্পাদক মুহাম্মাদ রবীউল ইসলাম ও বাগমারা উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ যিল্লুর রহমান। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ খোরশেদ আলম।

হাটগাঙ্গোপাড়া, বাগমারা, রাজশাহী ২রা জানুয়ারী রবিবার : অদ্য সকাল ১০-টায় যেলার বাগমারা উপযেলাধীন হাটগাঙ্গোপাড়া বাজারে হাটগাঙ্গোপাড়া দারুল হাদীছ সালাফিইয়াহ মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাস্টার এস.এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ও ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আবু সাঈদ আহমাদ আলী, হাটমচমইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.) মুহাম্মাদ আহসান আলী, হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.) মুহাম্মাদ নূরুল ইসলাম ও অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য হাফেয মাওলানা বেলালুদ্দীন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন বাগমারা উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ যিল্লুর রহমান।

আরামনগর, জয়পুরহাট ৮ই জানুয়ারী শনিবার : অদ্য সকাল সাড়ে ১০-টায় যেলা শহরের আরামনগর আহলেহাদীছ জামে মসজিদ সংলগ্ন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার পরিচালক ডা. মুহাম্মাদ আমীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ও ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুন নূর ও ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর সহকারী পরিদর্শক মুহাম্মাদ ফেরদাঊস। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন জয়পুরহাট যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ নাজমুল হক।






সকল বাধা অতিক্রম করে আহলেহাদীছ আন্দোলন চালিয়ে যান - -আমীরে জামা‘আত
২৯তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন (রাজশাহী ২৮শে ফেব্রুয়ারী ও ১লা মার্চ বৃহস্পতি ও শুক্রবার :)
যেলা সম্মেলন \ বগুড়া (একমাত্র তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমেই সামাজিক শৃংখলা বিধান করা সম্ভব) - -মুহতারাম আমীরে জামা‘আত
হাদীছ ফাউন্ডেশন পাঠাগার উদ্বোধন ও ইসলামিক কনফারেন্স (আহলেহাদীছ যুবসংঘ)
আমরা এক সাহসী মুরববীকে হারালাম - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
রোহিঙ্গা শরণার্থীদের মাঝে কম্বল ও ত্রাণ সামগ্রী বিতরণ
‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
মারকায সংবাদ
সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ২০২০
ছিরাতে মুস্তাক্বীমের অনুসারী হৌন! (যেলা সম্মেলন : রাজশাহী-পূর্ব) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
জনাব আফতাবুদ্দীন চেয়ারম্যান (মৃত্যু সংবাদ) - .
সংগঠন সংবাদ
আরও
আরও
.