মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজীব রাযাক বলেছেন, ইসলামিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহযোগিতায় মালয়েশিয়ার সরকার কুরআন হেফযের প্রতি সাধারণ মানুষকে উৎসাহী করার জন্য ও কুরআন হেফযকে জাতীয় শিক্ষার অর্ন্তভুক্ত করার জন্য একটি জাতীয় নীতি প্রণয়নে কাজ করছে। এ ব্যাপারে মতামত দেওয়ার জন্য মালয়েশিয়ার বিভিন্ন মাদরাসা ও কুরআন হেফয সেন্টার প্রধানদের প্রতি অনুরোধও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, ব্যক্তিগতভাবে আমি কুরআন হেফয জাতীয় নীতি প্রণয়নের সঙ্গে জড়িত। বলতে পারেন, এটা আমার আকাঙ্ক্ষাও বটে। গত ২০শে মার্চ রাজধানী কুয়ালালামপুরে ফেডারেল মসজিদে অনুষ্ঠিত সদ্য প্রতিষ্ঠিত সংগঠন ন্যাশনাল হেফযুল কুরআন এসোসিয়েশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ২০ হাযার কুরআনের হাফেযের উপস্থিতিতে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য যে, মালয়েশিয়ার সরকার ১৯৬৬ সাল থেকে দেশের বিভিন্ন স্থানে কুরআন হেফয সেন্টার ও মাদরাসা নির্মাণ করেছে এবং এখনও এ ধারা চালু রয়েছে।

[ধন্যবাদ মালয়েশিয়া সরকারকে। শতকরা ৫১ ভাগ মুসলিমের দেশ হয়েও তারা যদি এমন সুন্দর কাজ করতে পারে, তাহ’লে শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশ হয়েও বাংলাদেশ সরকার কেন একাজ করতে পারে না? (স.স.)]







চীনের কারাগারে উইঘুর মুসলিম নেতা কাশগরীর মৃত্যু
কাতারে ইস্রাঈলী হামলা : কেবল নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয় বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
মুসলিম জাহান
মহাকাশে যেভাবে ছালাত আদায় করেছেন বিভিন্ন দেশের ১১ মুসলিম নভোচারী!
নেদারল্যান্ডসে আযানের মধুর সুর শুনতে অমুসলিমদের ভিড়
২০১৭ সালে বিশ্বের শীর্ষ ১০টি সামরিক শক্তিধর দেশের মধ্যে ৮ নম্বরে তুরস্ক
সঊদী আরবের প্রখ্যাত আলেম শায়খ সালমান আল-‘আওদাহ ও ড. ‘আয়েয আল-ক্বারনী সহ ২০ জন প্রসিদ্ধ ব্যক্তি গ্রেফতার
ব্রুনাই সর্বদা আল্লাহর কাছে অনুগত থাকবে - -সুলতান হাসান আল-বালক্বিয়া
মুসলিম জাহান
কাতারে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশী হাফেযদের জয়জয়কার
মুসলিম জাহান
এক বৈঠকে সম্পূর্ণ কুরআন শোনালেন দৃষ্টিপ্রতিবন্ধী ফিলিস্তীনী নারী
আরও
আরও
.