এক বৈঠকেই সম্পূর্ণ কুরআন শুনিয়েছেন দৃষ্টিপ্রতিবন্ধী ফিলিস্তীনী নারী সানা তালাল আল-রানতিসী (৩৩)। তিনি গাযা উপত্যাকার রাফা এলাকার বাসিন্দা। সম্প্রতি দারুল কুরআনিল কারীম নামে গাযার একটি সামাজিক সংস্থা পুরো কুরআন এক বৈঠকে শোনানোর একটি ইভেন্ট চালু করে। প্রথমবারের মতো অনুষ্ঠিত এ ইভেন্টে শত শত হাফেয অংশগ্রহণ করেন। গত ২ মাসে সেখানে সানা সহ ৩৩২ জন হাফেয ও ২৪৯ হাফেযাসহ মোট ৫৮১ জন অংশ নিয়েছেন বলে জানান সংস্থার পরিচালক বেলাল ইমাদ। তিনি বলেন, ‘এতে অংশ নিয়ে এক বৈঠকে পুরো কুরআন শোনানো সর্বকনিষ্ঠ হাফেযের বয়স ছিল ৯ বছর এবং বয়োবৃদ্ধ হাফেযের বয়স ছিল ৬০ বছর। প্রতিদিন ফজরের পর থেকে পুরো কুরআন মুখস্থ শোনানোর কার্যক্রম শুরু হয়, যা সূর্যাস্ত পর্যন্ত অব্যাহত থাকে’। মূলত পবিত্র কুরআন হিফয করার ক্ষেত্রে ভিন্ন মাত্রা তৈরি করতে এ ধরনের আয়োজন ফিলিস্তীনে এবারই প্রথম বলে জানান বেলাল ইমাদ।

আল-জাযিরার এক প্রতিবেদনে জানানো হয়, সানার বয়স যখন ২৬, তখন শুনে শুনে পবিত্র কুরআন হিফয করেন তিনি। পরে মোবাইলে ব্রেইল পদ্ধতিতে কুরআন মুখস্থ করতে অনলাইন কোর্সও করেন। এ প্রসঙ্গে সানা তালাল জানান, ‘সকল প্রশংসা মহান আল্লাহর জন্য নিবেদিত। তিনি আমাদেরকে পবিত্র কুরআনের পরিবারভুক্ত করেছেন। বর্তমানে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি ইসলাম বিষয়ে পাঠদান করছেন।






মুসলিম জাহান
মুসলিম জাহান
সিরীয় গৃহযুদ্ধে ৩৩৬টি রাসায়নিক হামলা
পাক-ভারত পরমাণু যুদ্ধের শুরুতেই মরবে ২ কোটি মানুষ
সুদানের ৫০ লাখ মানুষ অনাহারের ঝুঁকিতে; ৫ ভাগ মানুষ প্রতিদিন ১ বেলা খাবার পায়
সমগ্র কাশ্মীরকে অন্তর্ভুক্ত করে পাকিস্তানের মানচিত্র প্রকাশ
রিয়াদে বালুঝড়ে পন্ড হ’ল কে পপ কনসার্ট
ওবামার স্পষ্ট স্বীকারোক্তি লিবিয়ায় হামলা ছিল সবচেয়ে বড় ভুল
তুরস্কের একটি মসজিদে জামা‘আতের সাথে ফজরের ছালাত আদায়ের জন্য শিশু-কিশোরদের বিশেষ পুরস্কার!
মুসলিম ঐতিহ্যের দেশ আজারবাইজান
সঊদী আরবের নতুন গ্রান্ড মুফতী শায়খ ছালেহ বিন ফাওযান বিন আব্দুল্লাহ আল-ফাওযান
শিক্ষার সর্বস্তরে সহ-শিক্ষা নিষিদ্ধ করল তালেবান
আরও
আরও
.