দরকার নেই সরকারী চাকরির। কেবলমাত্র চাকরির জন্য সন্তান জন্ম দেওয়া বন্ধ করার পথে আমরা হাঁটবো না বলে জানিয়েছেন ভারতের আসাম রাজ্যের মুসলিম এমপি বদরুদ্দীন আজমাল। তিনি বলেন, ‘সরকারী চাকরী চাই না, আমরা বাচ্চা নিতে চাই’।

সম্প্রতি দু’টির বেশী সন্তান থাকলে সরকারী চাকরির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারী করেছে আসাম রাজ্য সরকার। সেই নিয়মে বলা হয়েছে যে, দুইয়ের বেশী সন্তান হ’লে সেই সন্তানের পিতামাতা কোন সরকারী চাকরী পাবেন না। বদরুদ্দীন আজমাল সাফ জানিয়ে দিয়েছেন যে, মুসলিমরা বাচ্চা নেওয়া বন্ধ করবে না। আমার ধর্ম বিশ্বাস করে যে, পৃথিবীতে যার আসার কথা সে আসবেই। কেউ তাকে রুখতে পারবে না। তিনি বলেন, এই আইন পরিবেশের স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে। ফলে তা পরিবেশগত ও সামাজিক ক্ষতিই ডেকে আনবে।

[ধন্যবাদ ভাই এমপি আজমালকে তার সাহসী উচ্চারণের জন্য। এভাবে মুসলমানরা যদি সোচ্চার হয়, তাহ’লে ভারতের কথিত গণতন্ত্রী হিন্দুত্ববাদী হঠকারী সরকার পিছে হটতে বাধ্য হবে ইনশাআল্লাহ (স.স.)]






পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ
ইসলামী জীবনে ফিরতে শোবিজ ছাড়লেন হামযাহ আলী আববাসী!
বিবাহ করলেই মিলবে ১৬ লাখ টাকা, সন্তান জন্ম দিলে দ্বিগুণ!
মুসলিম জাহান
ইয়ামনে চলছে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় (৭৫ শতাংশ ইয়ামনীর যরূরী সহায়তা প্রয়োজন)
মুসলিম জাহান
চলমান পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় ইসলামী অর্থনীতি : এরদোগান
যেরুযালেমের ৫০০ বছরের ইতিহাস উন্মুক্ত
আফগান নারীদের জন্য যেসব নির্দেশনা দিয়েছে তালেবান
ত্বকী উছমানীর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন! - মুহতারাম আমীরে জামা‘আত[ইনকিলাব, ২৫ মার্চ, ২০১৯, পৃঃ ৮-এ প্রকাশিত]
বৃষ্টির জন্য কৃত্রিম পাহাড় নির্মাণ করবে আমিরাত
৭১-এ বাংলাদেশের সঙ্গে ন্যায়বিচার করা হয়নি
আরও
আরও
.