ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফেবিয়াস গত ৫ই অক্টোবর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন, সিরিয়ার যুদ্ধ ব্যাপকভিত্তিক ধর্মীয় যুদ্ধের সূচনা করতে পারে। তিনি বলেন, একটি গৃহযুদ্ধ যেখানে রাশিয়া, ইরান ও যুক্তরাষ্ট্রের মতো আন্তর্জাতিক শক্তির সম্পৃক্ততায় আঞ্চলিক যুদ্ধে পরিণত হয়েছে, সেখানে ধর্মীয় যুদ্ধের হুমকি থেকেই যায়। এই যুদ্ধে যদি এক পক্ষ শী‘আদের সমর্থন করে এবং অন্য পক্ষ সুন্নীদের সমর্থন দেয়, তাহ’লে তা ধর্মীয় যুদ্ধের মতো মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে। যেমন দেশটিতে আসাদের পেছনে রয়েছে শী‘আ অধ্যুষিত শক্তিশালী দেশ ইরান ও লেবাননভিত্তিক হিযবুল্লাহ। অন্যদিকে সঊদী আরব ও কাতারের মতো সুন্নী রাষ্ট্রসমূহ আসাদের বিরোধিতা করে ইসলামপন্থী যোদ্ধাদের সমর্থন দিয়ে যাচ্ছে। তারা মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গে একত্রে আসাদের বাহিনীর বিরুদ্ধে লড়ছে।

[উক্ত বক্তব্যের সঙ্গে আমরাও একমত। অতএব নেতাদের উচিত হবে সর্বাগ্রে মানুষ হত্যার উন্মাদনা থামানো। আদর্শকে আদর্শ দিয়ে মোকাবিলা করুন। অস্ত্র দিয়ে নয় (স.স.)]






দক্ষিণ সুদানের ওয়াও প্রদেশের রহস্যময় কূপ
শারজায় ৩০টি মসজিদ উদ্বোধন
অবরুদ্ধ গাযায় আত্মহত্যার প্রবণতা বাড়ছে
১০ লাখ বই নিয়ে যাত্রা শুরু করল ইস্তান্বুল মেদেনিয়েট বিশ্ববিদ্যালয় পাঠাগার
গৃহযুদ্ধে জর্জরিত সুদান : এ যেন প্রচারহীন এক গণহত্যার উপাখ্যান
রোহিঙ্গাদের নাগরিকত্ব অথবা নিজ ভূখন্ডে পৃথক রাষ্ট্র গঠন করার সুযোগ দিতে হবে - -ড. মাহাথির মুহাম্মাদ
মিসরে মহাগ্যাসক্ষেত্র আবিষ্কার
মহাকাশে যেভাবে ছালাত আদায় করেছেন বিভিন্ন দেশের ১১ মুসলিম নভোচারী!
আল-আকছা রক্ষা আন্দোলনে কুরআনের যে শিক্ষিকা ৭ বছরে ২৮ বার গ্রেফতার হন
ভারতীয় পাইলটের ছেলেকে লেখা পাকিস্তান সেনাবাহিনীর মর্মস্পর্শী চিঠি
মুসলিম জাহান
ব্রুনাই সর্বদা আল্লাহর কাছে অনুগত থাকবে - -সুলতান হাসান আল-বালক্বিয়া
আরও
আরও
.