জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে ধর্মীয় বিধি-নিষেধ আরোপ করে আসছে চীন সরকার। ওই প্রদেশে এবার পবিত্র রামাযান মাসে ছিয়াম রাখা নিষিদ্ধ করেছে দেশটি। কিন্তু এ নিয়ম ভঙ্গ করে ধর্মপ্রাণ মুসলমানরা ছিয়াম রাখায় ১০০ জনকে গ্রেফতার করেছে স্থানীয় প্রশাসন। জিনজিয়াং প্রদেশটির সঙ্গে মিশে রয়েছে রাশিয়া, মঙ্গোলিয়া, কাজাখস্তান, কিরঘিজিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, জিনজিয়াং প্রদেশের উইঘুর সম্প্রদায়ের মধ্যে জঙ্গী নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছে আইএস। বেশ কয়েকটি নাশকতার তদন্তে নেমে এসেছে এমনই তথ্য। বিভিন্ন সময়ে জিনজিয়াং প্রদেশে মুসলিমদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগ উত্থাপন করছে চীন সরকার। এরই জেরে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সরকারের জারী করা নিয়মের প্রতিবাদে বিক্ষোভে বার বার রক্তাক্ত হয়েছে জিনজিয়াং প্রদেশ।







ভারতে মাদ্রাসায় পড়াবে রামায়ণ
যাজকদের নির্যাতনের শিকার হ’ল শিশুরা
তরুণ বিজ্ঞানী আবু ছালেহ উদ্ভাবিত ক্যান্সারের ওষুধে ব্যাপক সাড়া
দেশে মানুষের গড় আয়ু বেড়েছে, কমেছে জনসংখ্যা বৃদ্ধির হার
কিছু বুদ্ধিজীবী অকারণেই অপপ্রচার করেন (কওমী মাদরাসায় জঙ্গী তৈরী হয় না : আইজিপি)
অপহরণে ভারত দ্বিতীয়, শীর্ষ দশে বাংলাদেশ
বাংলাদেশী পাসপোর্টে ‘একসেপ্ট ইস্রাঈল’ শর্ত পুনর্বহাল
মোবারকগঞ্জ সরকারী চিনিকলে প্রতি কেজি চিনির উৎপাদন ব্যয় ৫৪২ টাকা!
সুনামগঞ্জে সামান্য কাঁঠালের নিলাম নিয়ে সংঘর্ষে নিহত ৪ আহত ৪০
শুধু কালোজিরা ও মধু খেয়ে করোনা থেকে সুস্থ!
বিশ্বের গভীরতম ও স্বচ্ছতম বরফ জমাট বৈকাল হ্রদ
ফলের বিশ্বে সফল বাংলাদেশ
আরও
আরও
.