নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের ধ্বংস করে ফেলা গ্রামগুলো বর্তমান মানচিত্র থেকেও মুছে ফেলছে। কৃত্রিম উপগ্রহের পাঠানো ছবির মাধ্যমে সংস্থাটি নিশ্চিত হয়েছে যে, তিন বছর আগে কান কিয়া নামক রোহিঙ্গা গ্রামটির মতো ধ্বংস করে ফেলা অন্তত এক ডজন রোহিঙ্গা গ্রামের নাম বর্তমান মানচিত্র থেকে মুছে ফেলা হয়েছে।

মিয়ানমারের নাফ নদী থেকে প্রায় তিন মাইল দূরে কান কিয়া গ্রামের অবস্থান। ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধনযজ্ঞ শুরু হওয়ার আগে গ্রামটিতে বাস করতো কয়েকশ’ মানুষ। ২০১৭ সালে রাখাইনের রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে মিয়ানমারের সেনা অভিযানের সময় কান কিয়ায় আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে সেখানকার বাসিন্দারা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। পুরো গ্রাম আগুনে পুড়ে যায়। এবার জাতিসংঘ জানিয়েছে, গত বছর মিয়ানমার সরকার দেশের নতুন যে মানচিত্র তৈরি করেছে সেখানে কান কিয়া গ্রামের অস্তিত্ব নেই। মানচিত্র থেকে গ্রামটির নাম মুছে ফেলা হয়েছে। বরং ঐ জায়গাটিকে এখন কাছের মংডু শহরের বর্ধিত অংশ বলা হচ্ছে। আর সেখানে এখন বেশ কিছু সরকারী ও সামরিক ভবন গড়ে উঠেছে।

এ ব্যাপারে মিয়ানমারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ে গ্রামের নাম মানচিত্র থেকে মুছে ফেলার কারণ জানতে চাওয়া হ’লে তারা এসব বিষয়ে কোন মন্তব্য করতে রাযী হননি।

এ প্রসঙ্গে মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সাবেক দূত ইয়াংহি লি বলেন, মিয়ানমার সরকার ইচ্ছা করেই রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরা কঠিন করে দিচ্ছে।






শিক্ষার্থীদের কান্নায় আটকে গেল শিক্ষকের বদলি
টানা চার বছর কমল জনসংখ্যা : জন্মহার বাড়াতে মরিয়া চীন
ভালো স্বামী বানাতে সেনেগালে কাজ করে যাচ্ছে ‘স্কুল ফর হাজবেন্ডস’
প্রথিতযশা আইনজীবী ব্যারিস্টার রফীকুল হক-এর মৃত্যু
সুইডেনে কুরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানালেন পোপ ফ্রান্সিস
করোনায় যুক্তরাষ্ট্রে সাড়ে ৮ লাখের বেশী মানুষের মৃত্যু
ব্যাংকে টাকা রাখলে প্রতি বছর দুই শতাংশ কমবে
আইসিএলের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের কান্না
সৈকতে লাল জোয়ার
ঢাবির সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দীন আহমদের মৃত্যু
তিমির পেটে গিয়ে ৩০ সেকেন্ড পর জীবিত বেরিয়ে এলেন আমেরিকান ডুবুরী
করোনা সন্দেহে স্বামীকে বাড়িছাড়া করল স্ত্রী, আশ্রয় দিল পুলিশ
আরও
আরও
.