শুনতে বিস্ময়কর মনে হ’লেও, মাত্র ৯ বছর বয়সেই বেলজিয়ান এক বালক বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী নিতে চলেছে। এ বছরের ডিসেম্বর মাসে সে তার ডিগ্রী লাভ করবে এবং সেরকম হ’লে বিশ্বে সে-ই হবে সবচেয়ে কম বয়সী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী। লরেন সিমন নামের এই বালকটি জানায় যে, তার বয়স যখন মাত্র ছয়, তখনই সে হাই স্কুলে পড়াশোনা শুরু করে। সে আশা করছে যে, আগামী মাসে সে হল্যান্ডের আইন্ডহফেন বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ পড়াশোনা শেষ করতে পারবে। আট বছর বয়সে সে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে শুরু করে। লরেনের স্মৃতি-শক্তি খুবই প্রখর। সবকিছু সে ছবির মতো করে মনে রাখতে পারে। তার আই কিউ ১৪৫, যা আইনস্টাইন ও স্টিফেন হকিং-এর আই কিউর কাছাকাছি। লরেন বলেছে, তার স্বপ্ন কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরী করা এবং এজন্যে সে এখন মেডিসিনে পড়াশোনা করতে চায়। বিশেষ করে সে কৃত্রিম হৃৎপিন্ড তৈরি করতে চায়।

লরেনের পিতা আলেকজান্ডার সিমন একজন দাঁতের ডাক্তার। তিনি বলেন, আর সবার মতোই সে স্কুলে যেত। তার শিক্ষকরা বলতেন যে, লরেন খুব মেধাবী। তারা তাকে অতিরিক্ত কাজ দিতেন। তিনি বলেন, প্রাইমারী স্কুল শেষ করার পর হাই স্কুলে উঠে প্রায় ছয় বছরের লেখাপড়া সে মাত্র দেড় বছরেই শেষ করে ফেলেছে। কিভাবে তার সন্তান এতো দ্রুত পড়াশোনা করেছে সেবিষয়ে তাদের কাছে কোন ব্যাখ্যা নেই।






আন্তর্জাতিক জার্নালে জালিয়াতি : বাংলাদেশী গবেষকদের ৩২৫টি গবেষণাপত্র বাতিল
অত্যধিক তাপমাত্রায় মারা যাচ্ছে মানুষ, পুড়ছে বনাঞ্চল; সেতু মুড়িয়ে রাখা হয়েছে ফয়েলে
নরেন্দ্র মোদির ঢাকা সফর : নেপাল-ভূটান যেতে বাংলাদেশ চায় ভারতের জমি ও রেলপথ
রফতানি হচ্ছে পাটখড়ির ছাই
ব্যথামুক্ত স্বাভাবিক ডেলিভারী চলছে ঢাকার আদ-দ্বীন হাসপাতালে
সুদানে প্রায় ২ কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে এবং ৬০ লাখ অনাহারে দিন কাটাচ্ছে
১১৬ জন আলেম ও ধর্মীয় বক্তা এবং ১০০০ মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের নিকট ঘাদানিক-এর আবেদন পেশ
নিজেকে ঈশ্বরের দূত ও পরমাত্মার অংশ দাবি করলেন নরেন্দ্র মোদি
স্বাস্থ্যসেবায় মুসলিম বিশ্বে সেরা কাতার (বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের চেয়েও এগিয়ে)
১৮ বছর পর পেট থেকে অপারেশনের কাঁচি উদ্ধার!
পাট গবেষণা ইন্সটিটিউটের সাফল্য (পাট থেকে তৈরী হবে শার্ট-প্যান্ট-জ্যাকেট)
হিজড়াদের জন্য বিনা খরচে মাদ্রাসা শিক্ষা
আরও
আরও
.