চিকিৎসাবিজ্ঞানের উন্নতিতে কর্ণিয়া প্রতিস্থাপনের মাধ্যমে চোখের আলো ফিরে পাওয়া এখন সাধারণ ঘটনা হয়ে উঠেছে। এবার আরেক ধাপ এগিয়ে বিশ্বে প্রথমবারের মতো পুরো চক্ষু প্রতিস্থাপন সম্পন্ন করেছেন নিউইয়র্কের চিকিৎসকরা। চিকিৎসকরা বলছেন, দান করা চোখটি সুস্থ দেখাচ্ছে। দৃষ্টি পুনরুদ্ধারের ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানকে আরেক ধাপ সামনে এগিয়ে নেবে এই ঘটনা।

যিনি চক্ষু দান করেছেন তিনি ৩০ বছর বয়সী এক পুরুষ। চক্ষু পাওয়া ব্যক্তির নাম অ্যারন জেমস। তিনি আরকানসাসের হাই-ভোল্টেজ ইউটিলিটি লাইনের একজন কর্মী। ২০২১ সালে ভুলবশত ৭২শ’ ভোল্টের তারের স্পর্শে তার মুখমন্ডলের অধিকাংশ ক্ষতিগ্রস্ত হয়। গত ২৭শে মে চক্ষু প্রতিস্থাপনের পাশাপাশি তার মুখমন্ডলের অংশবিশেষ প্রতিস্থাপন করা হয়।

চক্ষু প্রতিস্থাপনের জটিল এই অস্ত্রোপচার করেছেন এনওয়াইইউ ল্যাঙ্গোন হেলথের চিকিৎসকরা। সম্প্রতি তাঁরা জানান, ৪৬ বছর বয়সী জেমস সুস্থ হয়ে উঠছেন। তার প্রতিস্থাপিত বাম চোখ বেশ সুস্থ দেখাচ্ছে। তবে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন কি না তা এখনো নিশ্চিত নয়।







২৫ বছরের মধ্যে বিয়ে না করলে শাস্তি
গণতন্ত্র মানুষ মারে, এটি আমাদের জন্য নয়
অনলাইনে ঋণ প্রদানের সর্বনাশা ফাঁদ!
পুড়ছে পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন
ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু
বৃটিশদের খাবার সময় নেই : কিন্তু একাকীত্ব সামলাতে নতুন মন্ত্রণালয়
জার্মানীর আচেন ডিস্ট্রিক্ট স্কয়ার এখন ‘মসজিদ চত্বর’
নীরবে এইডস ছড়িয়ে পড়ছে খুলনায়
বিশ্বে মাস্কের চাহিদার ৪০ শতাংশ দিচ্ছে চীন
বিশ্বজুড়ে তোলপাড়
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮০৮ কোটি টাকা চুরি
চীনে প্রায় ৯০ কোটি মানুষ করোনায় আক্রান্ত এবং ১ মাসে প্রায় ৬০ হাযার মানুষের মৃত্যু!
গাইবান্ধায় চরের বালুতে মিলল মূল্যবান ছয় খনিজ
আরও
আরও
.