সুনামগঞ্জের তাহিরপুর উপযেলার এক গ্রামে বিয়ে-জন্মদিন বা অন্য কোন অনুষ্ঠানে গান-বাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গ্রামে কেউ গান-বাজনা করলে তাকে বিচারের আওতায় আনা হবে। গত ১৭ই আগস্ট রাতে উপযেলা সদরের চিকসা গ্রামের মানুষ মাতববরদের নিয়ে এ নিয়ম চালু করে। জানা যায়, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উচ্চ শব্দে গান-বাজনার কারণে রোগী, বৃদ্ধ ও শিশুদের সমস্যা হয়। তাছাড়া ইসলাম ধর্মে গান-বাজনা নিষিদ্ধ।

এই বিষয়ে গ্রামের হিন্দু ধর্মাবলম্বীরা বলেন, গ্রামের মুসলিম ভাইয়েরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন শুনেছি। উচ্চ শব্দে গান-বাজনা হার্টের রোগী ও বৃদ্ধদের কষ্ট দেয়। আমাদের কোন সমস্যা নেই। চিকসা গ্রামের ইউপি সদস্য শফিকুল হক বলেন, আমাদের গ্রামটি সদর ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম। গ্রামে হিন্দু-মুসলিম দুই ধর্মের লোক বসবাস করেন। এর মধ্যে ৮০ শতাংশ মুসলিম। কেউ যদি না মানে, তাহ’লে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর এই গ্রামে বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বী ভাইদের জন্য এ বিষয়ে কিছু বলা হয়নি।

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আলী জানান, উচ্চ শব্দে গান-বাজনায় শব্দ দুষণ হয়। সেকারণ এতে আইনগতভাবেও বাধ্যবাধকতা আছে। চিকসা গ্রামের মাতববররা একটি সুন্দর উদ্যোগ নিয়েছেন।







শ্রবণ প্রতিবন্ধীদের বিনামূল্যে কক্লিয়ার ইমপ্লান্ট কর্মসূচী চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে
স্বদেশ-বিদেশ
অনলাইনে ঋণ প্রদানের সর্বনাশা ফাঁদ!
স্বদেশ-বিদেশ
যে দেশে মুসলিমদের মরদেহ দাফন করা কঠিন
ইরাক যুদ্ধে ‘ভুলে’র জন্য টনি ব্লেয়ারের দুঃখ প্রকাশ
সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ৬৫ শিশু-কিশোরসহ শতাধিক আসামীকে ছালাত আদায়, মাদক থেকে বিরত থাকা প্রভৃতি শর্তে মুক্তি দিলেন বিচারক
দেশে ৫ কোটি লোক লিভার রোগে ভুগছে
২০১৮ মানবাধিকার লঙ্ঘনের বছর
ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক মন্ত্রীর মৃত্যুদন্ড
সঊদী আরবের কাছে ২৪ লাখ কোটি টাকার অস্ত্র বিক্রি করবে আমেরিকা
যুদ্ধের চেয়ে আত্মহত্যা করেছে ৪ গুণ বেশী মার্কিন সেনা
আরও
আরও
.