অপুষ্টি ছড়িয়ে পড়া রোধ করতে রাষ্ট্রগুলো যরূরী ভিত্তিতে পদক্ষেপ না নিলে আগামী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের অর্ধেক মানুষ অপুষ্টির শিকার হ’তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ইতালীর রাজধানী রোমে অনুষ্ঠিত পুষ্টিবিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে এ কথা জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও পুষ্টি বিশেষজ্ঞরা। ক্ষুধা ও স্থূলতা দুটোই অপুষ্টির লক্ষণ এবং দু’টিই বৃদ্ধি পাচ্ছে বলে সম্মেলনে জানানো হয়েছে।

এফএও জানিয়েছে, বিশ্বের জনসংখ্যার এক-তৃতীয়াংশ এ সমস্যায় ভুগছে এবং এতে উৎপাদনশীলতা হ্রাস ও চিকিৎসা বাবদ বিশ্ব অর্থনীতির ব্যয় তিন দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার। মধ্য আয়ের দেশগুলোতে অপুষ্টির দু’টি ধরনই বৃদ্ধি পাচ্ছে বলে এসব প্রতিনিধিদের জানিয়েছেন বিশেষজ্ঞরা। এফএও-এর তথ্যানুযায়ী, প্রতি রাতে বিশ্বের প্রায় ৮০ কোটি লোক ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যায় এবং ১৯০ কোটি লোক স্থূলতার সমস্যায় ভুগছে।

[এসবই পুঁuঁজবাদী অর্থনীতির কুফল ইসলামের ন্যায় বিচার ভিত্তিক অর্থনীতি অনুসরণ করলে সবই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ (স.স.)]






ভারত ও মিয়ানমার থেকে আসছে ভয়ংকর মাদক (দেশে দেড় কোটি মাদকাসক্তের ৮০ ভাগের বয়স ১৮ থেকে ৩৫ বছর)
ইরান-যুক্তরাষ্ট্র-ইস্রাঈল সংঘাতে ৪০ দিনের ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতির পরিমাণ
ভারত ভাগ হয়ে যাচ্ছে : রাহুল গান্ধী
মশাবাহিত নতুন রোগ ট্রিপল-ই ভাইরাস
২০ সেকেন্ড আগে ট্রেন ছাড়ায় দুঃখ প্রকাশ
সুন্দরবনের লোনাপানির নীচে সুপেয় পানির সন্ধান লাভ
১০ বছরে ধনীদের সম্পদ বেড়েছে ৪২ লাখ কোটি ডলার : অক্সফাম
মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর
দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৩৫ লাখের বেশী
সিঙ্গাপুরে দুই দশকের মধ্যে সর্বোচ্চ আত্মহত্যা ২০২২ সালে
চাউল চিকন করতে গিয়ে প্রতি বছর ১৬ লাখ টন চাল মিলে নষ্ট হচ্ছে -খাদ্যমন্ত্রী
কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করল সঊদী আরব সহ পাঁচটি মুসলিম দেশ
আরও
আরও
.