রাশিয়া অভিযোগ করেছে, দেশটিতে এক সময় উৎপাদিত ‘নোভিচক’ রাসায়নিক গ্যাসের মতো বিষাক্ত কার্যকারিতাসম্পন্ন অন্তত ১০০ ধরনের রাসায়নিক অস্ত্র তৈরী করেছে পাশ্চাত্য। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময় থেকে পশ্চিমা দেশগুলো এসব গ্যাস উৎপাদন শুরু করে বলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ঐ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ১৯৯২ সালে রাসায়নিক অস্ত্র কনভেনশন গঠিত হওয়ার পরপরই ১৯৯৩ সালের ১৩ই জানুয়ারী রাশিয়া ঐ কনভেনশনে যোগ দেয়। তখন থেকে রাশিয়ার পরমাণু অস্ত্র ধ্বংস করা শুরু হয়। বিবৃতিতে আরো বলা হয়, ২০১৭ সালের ২৭শে সেপ্টেম্বর দেশটির পরমাণু অস্ত্র পুরোপুরি নির্মূল হয়ে যায়। যা আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা বা ওপিসিডাব্লিউ নিশ্চিত করে।

গত মার্চ মাসে ব্রিটেনে একজন রুশ দ্বৈত গুপ্তচর ও তার কন্যার ওপর ‘নোভিচক’ রাসায়নিক গ্যাস ব্যবহার করে হামলা চালানো হয় বলে লন্ডনসহ পশ্চিমা দেশগুলো ব্যাপক অভিযোগ করার পর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের গ্যাস সংরক্ষণের জন্য উল্টো পাশ্চাত্যকে দায়ী করল।






লন্ডনে সমকামিতা শিক্ষার প্রতিবাদ অভিভাবকদের
১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পথে যুক্তরাজ্য
বায়ুদূষণে বুদ্ধিমত্তা হ্রাস পায়
শুক্রাণু কমছে, প্রজনন সঙ্কটে পড়তে পারে মানুষ!
জুম‘আ আদায়ে দেড় ঘণ্টা সময় পাবেন উত্তরাখন্ডের মুসলিম কর্মচারীরা
মানুষের শেখা উচিত কুকুরের কাছ থেকে
ধানের নাম ‘ফাতেমা’, ফলন বিঘায় ৫০ মণ!
বিএসএমএমইউতে প্রথমবারের লিভার ট্রান্সপ্লান্ট সম্পন্ন
দেশীয় শিপইয়ার্ডে যুদ্ধ জাহায নির্মাণে নতুন মাইলফলক
বাংলাদেশে নদীর পানিতে ৩০০ গুণ বেশী এন্টিবায়োটিক দূষণ
লিভার চিকিৎসায় বাংলাদেশী চিকিৎসকদের উদ্ভাবন
মাদ্রাসার পাঠ্য বইয়ে কয়েকজন ছাহাবীর ধৃষ্ঠতা প্রদর্শন!
আরও
আরও
.